চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর মেয়াদী ভিসা দেবে ভারত

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৪৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে সকল জটিলতা নিরসন করতে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ‘কোন ব্যক্তি শুধু একা নয়, তার গোটা পরিবার নিয়ে সহজেই ভিসা পেয়ে ভারতে যেকোন কাজের জন্য যেতে পারবেন এবং শুধু এক বছর মেয়াদী নয়, এখন থেকে ৫ বছর মেয়াদী ভিসা পাওয়ার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।’

হাই কমিশনার আজ মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

রামপাল প্রকল্প নিয়ে ভারতের হাই কমিশনার বলেন, রামপাল প্রজেক্ট ভারত-বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ। এটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারেও এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।

হর্ষ বর্ধণ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন কিছু নয়। এ সম্পর্ক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু হয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। তাতে উভয় দেশ লাভবান হচ্ছে।

সার্কিট হাউজে মতবিনিময় শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পে স্বাক্ষর করেন।

Reneta

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামান ভুইয়া, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ভিসাভিসা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT