চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে ছিলেন দেব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক হিসেবে খ্যাতি লাভের পর নিজেই রাজনীতিতে জড়ান দেব। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জয়লাভ করেন ‘পাগলু’-খ্যাত এ নায়ক। ভারতের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি অধ্যাপকদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এআরডি) একটি রিপোর্ট প্রকাশ করেছেন।

ওই জরিপে উল্লেখ করা হয়েছে, সংসদে কে কতটা নৈপুণ্য দেখিয়েছে এবং অধিবেশনে হাজির ছিলেন। আর তাতেই দেখা গেছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে উপস্থিত থেকেছেন। সংসদে দেবের প্রশ্নের সংখ্যাও খুব বেশি নয়। তিনি মাত্র তিনটি প্রশ্ন করেছেন।

উপস্থিতির নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। তিনি উপস্থিত ছিলেন ২৮২ দিন। দ্বিতীয় স্থানে রানাঘাটের সাংসদ তাপস মণ্ডল। তিনি ২৭৯ দিন সংসদে উপস্থিত ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ মমতাজ সঙ্ঘমিতা। তিনি ২৬৮ দিন সংসদে উপস্থিত থেকেছেন।

তৃণমূল সাংসদদের মধ্যে সবচেয়ে কমদিন উপস্থিত থেকেছেন ঘাটালের সাংসদ দেব ও উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। তারা দুজনেই ২৯ দিন করে সংসদে হাজিরা দিয়েছেন। তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ লোকসভায় কোনও প্রশ্নই করেননি।

সেই তালিকায় রয়েছেন, ঝাড়গ্রামের উমা সরেন, জলপাইগুড়ির বিজয় বর্মন, মথুরাপুরের চৌধুরি মোহন জাটুয়া, আলিপুরদুয়ারের দশরথ তিরকে, কলকাতা দক্ষিণের সুব্রত বক্সি, কলকাতা উত্তরের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার মুনমুন সেন, বনগাঁর মমতা ঠাকুর ও মেদিনীপুরের সন্ধ্যা রায়।

অভিনেত্রী শতাব্দী রায় করেছেন মাত্র দুটি প্রশ্ন, শিশির অধিকারী ও সুগত বোস মাত্র তিনটি করে প্রশ্ন করেছেন। দেবেরও প্রশ্নের সংখ্যা মাত্র তিন। সূত্র : জি নিউজ, ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূল কংগ্রেসদেব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT