চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঁচ’ আঙুল দেখালেও জাদু দেখাতে পারেননি রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিতে পাড়ি জমানোর পর একবার মাদ্রিদে এসেছিলেন। সেবার কর ফাঁকি মামলার রায় শোনাই ছিল উদ্দেশ্য। মাঠের খেলা নিয়ে প্রথমবার মাদ্রিদে ফিরে ভিন্ন রকম অভ্যর্থনাই পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যাকে অভ্যর্থনা না বলে টিটকারিই বলা শ্রেয়!

জুভেন্টাসের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় খেলতে এসেছিলেন সিআর সেভেন। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালের পর ২০১৭ সালের সেমিতে রিয়ালের কাছে হেরে বিদায় নেয়া অ্যাটলেটিকোর দর্শকরা রোনালদোর এ আগমনকে সহজভাবে নেয়নি। কারণ ওই তিন মৌসুমেই দলটিকে বিদায় করে দেয়ার প্রধান কাণ্ডারি ছিলেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদোকে পেয়ে বারবার উত্তপ্ত বাক্য ছুঁড়েছে অ্যাটলেটিকোর সমর্থকরা। কিছুদিন আগে মাদ্রিদের আদালত থেকে যে দুই বছরের কারাদণ্ড ও বিশাল অঙ্কের জরিমানা গুনেছেন সিআর সেভেন, সমর্থকদের কথাতে জড়িয়ে থাকল সেটাই। ‘রোনালদো কেবল ট্যাক্সকেই বোকা বানাতে পারে’, ‘ট্যাক্সওয়ালার কাছে রোনালদো ঋণী’ বেশিরভাগ সময়ে এরকম কথাই উড়ে এসেছে সিআর সেভেনকে লক্ষ্য করে।

জবাব দিতে দেরিও করেননি রোনালদো। পাঁচ আঙুল তুলে বারবার দেখিয়েছেন, ‘আমি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, অ্যাটলেটিকো একবারও না!’

দুই পক্ষের এই যুদ্ধে শেষপর্যন্ত অবশ্য অ্যাটলেটিকো সমর্থকদের জয় হয়েছে। রোনালদোকে বোতলবন্দী করে নিজেদের মাঠে ২-০ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো। দুই ডিফেন্ডার হোসে জিমিনেজ (৭৮ মিনিট) ও ডিয়েগো গোডিনের (৮৩ মিনিট) গোলে ১২ মার্চ জুভেন্টাসের মাঠে ফিরতি লেগে ফুরফুরে মেজাজে খেলতে যাবে ডিয়েগো সিমিওনের দল।

উল্টো অবস্থা জুভ শিবিরে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে জিততে হবে কমপক্ষে ৩-০ ব্যবধানে। আর অ্যাটলেটিকো গোল পেলে ব্যবধানটা আরও বাড়বে। পাঁচ আঙুল দেখিয়ে স্বাগতিক সমর্থক তাতানো রোনালদোকেও দেখাতে হবে বড় রকমের জাদু। ১১০ মিলিয়ন ইউরো খরচ করে রোনালদোকে এনেছে জুভেন্টাস, লক্ষ্য ইউরোপ সেরার মুকুট, সেটা জিততে জাদু দেখানো ছাড়া বিকল্প নেই সিআর সেভেনের সামনে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT