টানা পাঁচঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস কার্যক্রম পুনরায় চালু হয়েছে ।
বুধবার দুপুর আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুনরায় চালু হয় ডায়ালাসাইসিস কার্যক্রম।
সকাল থেকে হঠাৎ করে ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড মেডিকেলে ডায়ালাইসিস সেবা কার্যক্রম বন্ধ করে দেয়। এতে করে চরম দুর্ভোগে পড়ে ডায়ালাইসিস করতে আসা শতশত রোগী। এক পর্যায়ে তারা ডায়ালাইসিস সেন্টার খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম হাসান ডায়ালাইসিস সেন্টার কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেন্টার চালুর ব্যবস্থা করেন। ভারতীয় একটি সংস্থা স্বল্পমূল্যে সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে ১৭ সালের মার্চ থেকে এই সেবা দিয়ে আসছে।
এখানে রোগীরা প্রতি ডায়ালাইসিসে ৫০০ টাকা এবং সরকার থেকে ১৭৯০টাকা সংস্থাটি পায়। কিন্তু রোগীরা তাদের টাকা পরিশোধ করলেও সরকারের টাকা পরিশোধ করা হচ্ছে না বলে জানিয়ে তারা সেবা বন্ধ করে দেন। এর আগে গতবছর আরেকবার বন্ধ করে দিয়েছিল। তখন রোগীদের আন্দোলনের কারণে চালু করা হয় ।








