চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পহেলা বৈশাখ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৩২ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি যৌথভাবে আয়োজন করছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা একাডেমি প্রঙ্গণে এ মেলা শুরু হবে আজ বৈশাখের প্রথম দিন। চলবে ১০ বৈশাখ পর্যন্ত।
বিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. ছাকায়েতুল বারী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মেলায় কুটির, হস্ত ও কারুশিল্পীদের হাতে তৈরি বাঁশ ও বেতের পণ্য, মৃৎশিল্প, পাটপণ্য, নকশি কাঁথা, শতরঞ্জি, বাঁশের বাঁশি, কাঠজাতপণ্য, গৃহের সাজ-সজ্জার পণ্য, ইমিটেশনের গহনা, রকমারী চুড়ি, পুতিরমালা, ঝিনুক পণ্য, জামদানী ও তাঁতের শাড়ি ইত্যাদি পণ্য সামগ্রীর প্রদর্শণ ও বিক্রি হবে।’
এছাড়া মুয়া-মুড়ি, কদমা-বাতাসা, মন্ডা-মিঠাই ইত্যাদি পণ্যসামগ্রী নিয়ে শতাধিক স্টলে হস্ত ও কারুশিল্পীরা পসরা সাজিয়ে বসবেন বলে তিনি জানান। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তা, কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও কেনা-বেচার পাশাপাশি দেশের আবহমান গ্রাম বাংলার সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যেরও বহিঃপ্রকাশ ঘটবে বলে আয়োজকরা মনে করছেন।
আজ শুক্রবার বিকাল চারটায় মেলা উদ্বোধন করা হবে। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামছুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। মেলা উদ্বোধন করবেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধন শেষে তারা মেলা ঘুরে দেখবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উম্মুক্ত থাকবে।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষবরণে বাঙালির উৎসব যে কারণে পৃৃথিবীতে বিরল

পরবর্তী

রাত ১২টা ১-এই শুরু হয়েছে ১লা বৈশাখ

পরবর্তী

রাত ১২টা ১-এই শুরু হয়েছে ১লা বৈশাখ

নববর্ষে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে পোশাক বিতরণ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT