চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ১২টা ১-এই শুরু হয়েছে ১লা বৈশাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

প্রতি বছর পয়লা বৈশাখ হবে ১৪ এপ্রিলে, ২১ ফেব্রুয়ারি হবে ৮/৯ ফাল্গুনে, ২৬ মার্চ হবে ১২ চৈত্র, ১৬ ডিসেম্বর হবে ২ পৌষ। বছর ঘুরে এলে তো এসব বিশেষ দিনের বাংলা তারিখও বদলে যাওয়ার কথা। তাহলে কেন এমন নির্দিষ্ট দিনেই হয়ে থাকে এসব বিশেষ দিন। আর বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনের পার্থক্যটা কেনো? সেসব নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন সিলেটটুডে২৪.কমের প্রধান সম্পাদক কবির য়াহমদ।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, সারাবিশ্বে রাত ১২টার পর দিনের শুরু। বাংলা মাসের হিসেবে দিনের শুরু একটা সময়ে ছিল সূর্যোদয়ের সঙ্গে, কিন্তু সেটা পরিবর্তিত হয়েছে। ড. শহীদুল্লাহ্ বাংলা পঞ্জিকা সংস্কার কমিটি ও পরবর্তীকালের ড. শহীদুল্লাহ কমিটির সম্পূরক কমিটি বা টাস্কফোর্সের প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করেছে। বাংলাদেশে অধিবর্ষ গণনা হয় ফাল্গুনে, কিছু জাতীয় দিবসের তারিখ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে নির্ধারিত, যেমন প্রতি বছর পয়লা বৈশাখ হবে ১৪ এপ্রিলে। ২১ ফেব্রুয়ারি হবে ৮/৯ ফাল্গুন (অধিবর্ষে পরিবর্তন হয়), ২৬ মার্চ হবে ১২ চৈত্র, ১৬ ডিসেম্বর হবে ২ পৌষ ইত্যাদি।

তিনি লিখেছেন, ‘বাংলা দিনের শুরুও বাংলাদেশে আন্তর্জাতিক রীতি অনুযায়ি, রাত ১২টার পর। সে হিসেবে ১৪ এপ্রিলের শুরু রাত ১২টার পর থেকেই হয়েছে।

আমাদের অনেকেই ভাবছেন ১৪ এপ্রিল পহেলা বৈশাখের শুরু হবে সূর্যোদয়ের পর থেকে, তাদের প্রতি বিনীত নিবেদন ১৪ এপ্রিলকে যদি পহেলা বৈশাখ মানেন তাহলে সূর্যোদয়ের জন্যে অপেক্ষা করতে হবে না। মানলে তো পুরোটাই মানবেন; সংস্কার প্রস্তাবে যেমন তারিখ নির্ধারিত হয়েছে, একইভাবে নির্ধারিত হয়েছে দিনের শুরু হিসেবে রাত ১২টার পরের আন্তর্জাতিক রীতি!’

পোস্টে তিনি আরো লিখেছেন, ‘আমাদের বাংলা বছরের শুরু, শেষ; মাসের বিভিন্ন তারিখ ভেদে ধর্মীয় আচার পালন করতে হয় না, আর আমাদের এখানে নেই কোনো পঞ্জিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থ তাই আমরা আন্তর্জাতিক রীতি অনুযায়িই বৈজ্ঞানিক পদ্ধতির পঞ্জিকা সংস্কারকে গ্রহণ করেছি।

ইংল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করেছে ১৭০ বছর পর, পশ্চিমবঙ্গও একদিন লাইনে আসবে। এবং সেদিন থেকে একই তারিখে দুই বাংলায় পহেলা বৈশাখ, রবীন্দ্রনাথ, নজরুলের জন্ম-মৃত্যুতারিখ পালিত হবে।

Reneta

শুভ নববর্ষ ১৪২৪!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষপয়লা বৈশাথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পহেলা বৈশাখ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

পরবর্তী

নববর্ষে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে পোশাক বিতরণ

পরবর্তী

নববর্ষে রিক্সা ও ভ্যানচালকদের মাঝে পোশাক বিতরণ

আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ নিক্ষেপে হামিদ কারজাইয়ের নিন্দা

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT