চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমাদেরকে নিজের চরকায় তেল দিতে বললেন এরদোগান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ন ৩০, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান নিয়ে দুশ্চিন্তাকারী পশ্চিমা ও বিশ্বনেতাদের নিজের চরকায় তেল দিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেয়া বক্তৃতায় অভ্যুত্থান প্রচেষ্টার সময় তার নেয়া পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিরস্কার ও আক্রমণের সমালোচনাকারীদের তীব্র সমালোচনা করেন তিনি।

এরদোগান বলেন, ‘কেউ কেউ আমাদের উপদেশ দিচ্ছেন। তারা বলছেন, তারা আমাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন। আমি তাদের বলব, নিজের চরকায় তেল দিন! নিজে কী করেছেন সেদিকে নজর দিন।’

‘ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমের একজন মানুষও আমাদের সান্ত্বনা দিতে আসেনি। সেসব দেশ বা তাদের নেতারা, যারা তুরস্কের গণতন্ত্র, আমাদের জনগণ বা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, তারা ওই বিদ্রোহীদের ভাগ্য নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। এরা আমাদের বন্ধু হতে পারেন না,’ ক্ষোভ নিয়ে বলেন তিনি।

এরদোগান বলেন, ‘সন্ত্রাসী হামলায় ৫-১০ জন মারা গেলেই আপনারা (পশ্চিমারা) পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দেন। অথচ যখন তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, যিনি সবসময় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করেছেন, ৫২ শতাংশ ভোটে নির্বাচিত হয়েছেন, তার পক্ষ নেয়ার বদলে আপনারা অপরাধীদের পক্ষ নিলেন।’

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল কয়েকজন সেনানায়কের কথা উল্লেখ করে বৃহস্পতিবার বলেছিলেন, তাদেরকে জেলে রাখলে তা তুরস্ক ও আমেরিকার মধ্যকার সামরিক সহযোগিতামূলক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।

Reneta

এ বক্তব্যের চরম নিন্দা করে প্রেসিডেন্ট এরদোগান জেনারেল ভোটেল ‘অভ্যুত্থান পরিকল্পনাকারীদের পক্ষে’ বলে দাবি করেন।

প্রেসিডেন্সিয়াল প্যালেসের ওই অনুষ্ঠানে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানান, তুরস্ক সরকার সামরিক বাহিনী থেকে যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে জড়িত সব উপাদান মুছে ফেলতে সফল হয়েছে তুরস্ক সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

এপ্রিল ১৭, ২০২৬

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬

আজ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার আংশিক মেঘলা থাকতে পারে আকাশ

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT