চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে ১৫ দিনের সর্বাত্মক লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, মে ২০২১
আন্তর্জাতিক
A A
বিধিনিষেধের জন্য রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ, লকডাউন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অবশেষে বাধ্য হয়ে লকডাউনের পথে হাঁটলো রাজ্য সরকার।

আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সর্বাত্মক লকডাউনে থাকবে রাজ্যটি।

আজ শনিবার এক ঘোষণায় এই আদেশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারি আদেশ অনুযায়ী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনের জন্য জরুরি ও অতিপ্রয়োজনীয় সেবাদানকারী সংস্থার কার্যালয়গুলো ছাড়া সরকারি-বেসরকারি সব দফতর বন্ধ থাকবে।

জানা যায়, খাবার, খাদ্যসামগ্রী ও অতিপ্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকানগুলো ছাড়া অন্যান্য দোকান বন্ধ থাকবে। খাদ্যসামগ্রী বিক্রি করা দোকানগুলোর মধ্যে শাকসবজি, মুদি দোকান, দুধ ও মাছ-মাংসের দোকানগুলো খোলা রাখা যাবে সকাল ৭টা বেলা ১০টা পর্যন্ত।

জারিকরা বিধিনিষেধ অনুযায়ী, লকডাউন চলাকালে পশ্চিমবঙ্গে গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি সেবার আওতাভুক্ত যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িসহ উত্তরের বিভিন্ন জেলার চা বাগানগুলো তাদের কর্মরত মোট জনশক্তির অর্ধেক নিয়ে কাজ চালাবেন।

আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলায় শিক্ষা, প্রশাসন ও ধর্ম সংক্রান্ত যাবতীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া রাত ৯টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত ঘরের বাইরে যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

লকডাউনকালীন মেয়াদে পশ্চিমবঙ্গের ব্যাংকগুলো খোলা থাকবে বেলা ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। ই-কমার্স ও হোম ডেলিভারি সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। অটোমোবাইল রিপেয়ার শপ বা গ্যারেজগুলোকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

রাজ্যের যাবতীয় পার্ক ও উদ্যানগুলো আগামী পনের দিন বন্ধ থাকবে। বিবাহ অনুষ্ঠানগুলোতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত থাকতে পারবেন না।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ২০২০ সালের ফেব্রুয়ারি বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ লক্ষ ৯৪ হাজার ৮০২ জন, মারা গেছেন মোট ১২ হাজার ৯৩৩ জন।

ট্যাগ: করোনাভাইরাসপশ্চিমবঙ্গলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোববার সকালে আসছে শ্রীলঙ্কা

পরবর্তী

শনাক্তের চেয়ে সুস্থতা বেশি, নতুন মৃত্যু ২২

পরবর্তী

শনাক্তের চেয়ে সুস্থতা বেশি, নতুন মৃত্যু ২২

জায়েদ খান অনাথ আশ্রমে ঈদ আড্ডায় শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আড্ডায় যে কারণে অনাথ আশ্রমে জায়েদ খান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT