চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিবঙ্গে তিন আন্তর্জাতিক কনফারেন্সে ঢাবি গবেষণা সংসদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের তরুণ গবেষকরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গবেষক হিসাবে তুলে ধরতে বিগত কয়েক বছর ধরেই কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিষয়ে দেশের প্রতিনিধিত্ব করে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০ জন তরুণ গবেষক।

পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যাদবপুর, বিদ্যাসাগর ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজের আমন্ত্রণে গত ৩-১০ সেপ্টেম্বর টানা ৮দিনের সফর করে এসেছেন তারা। আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশ নেবার পাশাপাশি ভ্রমণ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলাদেশ ভবনসহ বিভিন্ন স্থানে।

৩ সেপ্টেম্বর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘সম্প্রীতি সংলাপ’-এর ইন্টারন্যাশনাল ইনটারেকটিভ সেশনে অংশ নেন ঢাবির তরুণ গবেষকরা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার একজন খ্যাতনামা ইতিহাসবিদ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত ওই সেমিনার পরিচালনা করেন অধ্যাপক ড. রাজকুমার কুঠারী।

৫ ও ৬ সেপ্টেম্বর কলকাতার বিভিন্ন স্থানে ভ্রমণ করে কাটান তরুণ গবেষক দল। এর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলেজ স্ট্রিট, কফি হাউজ, প্রিনসেপ ঘাট প্রভৃতি ছিলো অন্যতম।

৭ সেপ্টেম্বর ঢাবি গবেষকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ও বেঙ্গল ইনস্টিটিউ অব পলিটিক্যাল স্টাডিজ আয়োজিত ‘আন্তর্জাতিক সম্পর্কের ১০০ বছর’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। সেখানে টিম ভিত্তিক ৭টি গবেষণাপত্র উপস্থাপন করেন তারা। এসব গবেষণাপত্রের বিষয়গুলো ছিলো দক্ষিণ এশিয়ার রাজনীতি, সমাজ, তরুণদের অংশগ্রহণ, ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন ইস্যু, রোহিঙ্গা সমস্যা, ভারত-বাংলাদেশ সংস্কৃতি ইত্যাদি নিয়ে।

৯ সেপ্টেম্বর আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অংশগ্রহণ ছিলো তরুণ গবেষকদের জন্য নতুন এক অভিজ্ঞতা। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘ডেমোক্রেসি এন্ড সোসাইটি ইন সাউথ ইস্ট এশিয়া’-শীর্ষক ‘ওয়ানডে ইন্টারন্যাশনাল মিট এন্ড কনফারেন্স’- এ তরুণ গবেষকরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন এবং গণতন্ত্র এবং দক্ষিণ এশিয়ার সমাজ নিয়ে প্রত্যেকে বক্তব্য রাখেন। সেমিনারে জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, স্কলার ও শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মধ্যকার প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পাসের আতিথেয়তা গবেষকদের দারুণভাবে অনুপ্রাণিত করে।

সেমিনার শেষে ঢাবি গবেষকরা ১০ সেপ্টেম্বর কলকাতার দর্শনীয় স্থানে ভ্রমণ শেষে ১১ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন।

ঢাবির তরুণ গবেষকদের এই আন্তর্জাতিক অংশগ্রহণের নেতৃত্বে ছিলেন গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক এবং সমন্বয়য়ে ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি নাসরিন জেবিন।

সামগ্রিক সফর নিয়ে সাইফুল্লাহ সাদেক জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, স্কলার আর শিক্ষার্থীদের সঙ্গে ভাব বিনিময়, পারস্পরিক শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা করে আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। মূলত বিদেশে গিয়ে দেশের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করতে পারা অনেক বড় গর্বের ব্যাপার।

এবারের এই সফর ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দ্বিতীয় আন্তর্জাতিক ট্যুর। এর আগে ২০১৮ সালে প্রথমবার মেঘালয়ের নর্থ ইস্টার্নহিল বিশ্ববিদ্যালয় আয়োজিত ৯ দিনের কর্মশালা এবং আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করে গহবেষণা সংসদের ১৮ জন তরুণ গবেষক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেভান্তের বিপক্ষে রিয়ালের শুকনো হাসি

পরবর্তী

সকল কল্যাণমূলক কাজে পাশে থাকব: শাইখ সিরাজ

পরবর্তী

সকল কল্যাণমূলক কাজে পাশে থাকব: শাইখ সিরাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT