চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশু কোরবানিতে তারকাদের ঈদ প্রস্তুতি

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:১২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

এবারের কোরবানি ঈদে শোবিজের কোন তারকা কোন পশু কোরবানি দিবেন বা তাদের কী প্রস্তুতি তা এরই মধ্যে প্রায় ঠিক হয়ে আছে। কেউ ঢাকাতে আবার কেউ গ্রামের বাড়িতে পশু কোরবানি দেবেন।

ঈদকে ঘিরে ছোট পর্দা ও বড় পর্দার তারকারা নাটক ও সিনেমা পাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারপরও পশু কেনাকাটা প্রায় এরই মধ্যে শেষ করেছেন অনেক তারকা।

শোবিজের তারকারা চ্যানেল আই অনলাইনকে জানালেন তাদের কোরবানি ঈদ প্রস্তুতির কথা।

চিত্রনায়ক ইমন: ঢালিউড নায়ক ইমন বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পশুর হাটে যাওয়া ভীষণ এনজয় করেন। ঈদের জন্য গরু কেনা শেষ হলেও আরেকটি ছাগল কিনবেন তিনি। ঈদের আগের দিন ভোর রাতে হাটে যাওয়ার পরিকল্পনা আছে তার। প্রতিবারের মতো ঢাকাতে ঈদ করবেন ইমন। তবে ঈদের পরদিন পরিবারের সবাইকে নিয়ে ইন্ডিয়ায় ঘুরতে যাবেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় তারকা।

অভিনেত্রী জাকিয়া বারী মম: ঈদের অল্প কিছুদিন বাকী থাকলেও শুটিং নিয়ে এখনো ব্যস্ত সময় পার করছেন লাক্স তারকা মম। আর ব্যস্ততার জন্য ঈদ ঢাকাতেই করবেন মম। দেশের বাড়িতে কোরবানি দেওয়া হয় বলে ঢাকাতে বাড়তি আয়োজন করেন না এ অভিনেত্রী। ঈদের কয়েকটা দিন পবিরারের সঙ্গে সময় কাটাবেন। এরপর যথারীতি শুটিং’এ ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

সঙ্গীতশিল্পী তপু: পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি ভোলায় ঈদ করবেন তপু। এরইমধ্যে তিনি ভোলায় রয়েছেন। বাবার সঙ্গে হাটে গিয়ে গরু কিনতে পছন্দ করলেও এবার তার যাওয়ার আগেই গরু ও ছাগল কেনা হয়েছে। তাই সামান্য মন খারাপ রয়েছে জনপ্রিয় এ সঙ্গীতশিল্পীর। 

Reneta

সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার: একান্নবর্তী পরিবারের সঙ্গে ঈদ করতে কুষ্টিয়ায় গেছেন ‘মিস্টার ফিফটি’ হাবিবুল বাশার। পরিবারের সবাই হাটে গিয়ে গরু আর ছাগল কিনলেও হাবিবুল বাশারের হাটে যাওয়া একেবারে নিষিদ্ধ, কারণ তিনি একেবারে দরদাম বোঝেন না। হাটে সম্ভাব্য লোকসানের ভয়ে হাবিবুল বাশারের বড় ভাই কোরবানির পশু কেনার কাজ সেরেছেন। ঈদ শেষ করেই দ্রুত ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন এই সাবেক টাইগার অধিনায়ক। 

অভিনেত্রী মৌসুমী হামিদ: গ্রামের বাড়ি সাতক্ষীরায় ঈদ উদযাপন করবেন বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদ। নিজে উপার্জন শুরু করার পর থেকেই এ অভিনেত্রী নিজ উপার্জনে কোরবানি দিয়ে থাকেন। এবারো ব্যতিক্রম হচ্ছে না। লাক্স তারকা মৌসুমী নিজের টাকায় একটি ছাগল ও তার বাবা একটি গরু কোরবানি দিবেন।

রকিবুল হাসান: সাবেক ক্রিকেটার রকিবুল হাসান নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জে ঈদ উদযাপন করবেন। মেয়ের জামাই লাল গরু ইতিমধ্যে কিনে ফেলেছে তাই তাকে হাটে গিয়ে আর কষ্ট করতে হচ্ছে না। 

অভিনেত্রী সুজানা জাফর: প্রতিবছরের মতো এবারের ঈদ ঢাকাতেই পরিবারের সঙ্গে উদযাপন করবেন সুজানা। পশু কেনার দায়িত্ব নেই বলে হাটে গিয়ে পশু কিনতে হয় না। গরু কেনার ইচ্ছা আছে পরিবারের পক্ষ থেকে। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আযহাজাকিয়া বারী মম
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT