চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাতকদের গ্রেফতার না করায় ট্রাইব্যুনালের অসন্তোষ

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৩:৪৭ পূর্বাহ্ণ ১০, মে ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির পরও তাদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে আছেন মামলার বাদী ও সাক্ষীরা।

তবে তদন্ত সংস্থার সমন্বয়ক বলেছেন, আইনে না থাকায় গ্রেফতারের ক্ষমতা নেই তাদের।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের রাজাকার ও আইনজীবী শামসুদ্দিন আহমেদ ও তার ভাই পলাতক ক্যাপ্টেন নাসিরসহ ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ ৭ ধরনের অভিযোগ আনা হয়।

রোববার শুনানিতে এই মামলার আসামি রাজাকার কমান্ডার আবদুল মান্নানসহ পলাতক আসামিদের গ্রেফতার না করা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল-১।

মামলায় তিনজন পলাতক আসামিকে কেনো গ্রেফতার করা হচ্ছে না তা জানতে চান ট্রাইব্যুনাল। এ নিয়ে তদন্ত এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি বিরক্ত প্রকাশ করেন আদালত।

Reneta

এরপর ওই ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না সে বিষয়ে আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ সময় পলাতক আসামিদের বিষয়ে নিজেদের অবস্থান জানান রাষ্ট্রপক্ষ।

এদিন ট্রাইব্যুনাল-২ জামালপুরের ৮ রাজাকারের মধ্যে গ্রেফতার না হওয়া ৬ রাজাকার পলাতক কি না সে বিষয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন আগামী ১৭ মে দাখিল করতে পুলিশকে নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, আসামিরা গ্রেফতার না হওয়ায় রাষ্ট্রপক্ষও অসন্তুষ্ট। বিচারপ্রার্থী এবং সাক্ষীরাও সন্তুষ্ট নন বলে জানান তিনি। আসামিরা বাইরে থাকলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ট্রাইব্যুনালের মন্তব্যকে সমর্থন করে তদন্ত সংস্থা জানিয়েছে, আইনের সংশোধন না হলে পলাতকের সংখ্যা আরো বাড়বে।

তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, আইনে তাদের গ্রেফতার করার ক্ষমতা দেয়া হয়নি। যার ফলে আদালত এবং তদন্ত সংস্থাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গ্রেফতারি ক্ষমতা না থাকায় অন্য মামলাগুলোতেও আদালতে আসামিকে হাজির করা সম্ভব হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পলাতক আসামী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT