চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্বতারোহী রেশমা হত্যার বিচার ও সাইকেল লেনের দাবিতে সাইকেল রাইড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রত্নার মর্মান্তিক মৃত্যতে দায়ী গাড়িচালককে গ্রেফতার, নিরাপদ যাতায়াত ও সাইকেল লেনের দাবি নিয়ে সাইকেল রাইডের আয়োজন করেছিল পর্বতারোহন, সাইক্লিং ও ভ্রমণের গ্রুপ ‘অভিযাত্রী’।

শুক্রবার সকাল ৭টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হওয়া রাইডটিতে অংশ নেয় প্রায় ৪০ জন সাইক্লিস্ট।

রাইডটি সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বিজয় সরনি হয়ে সাতরাস্তা দিয়ে হাতিরঝিল চক্রাকারে ঘুরে শেষ হয়। সব ধরণের ট্রাফিক আইন মেনে সারিবদ্ধ ভাবে সাইকেল চালিয়ে সড়কে হত্যার প্রতিবাদে মৌন প্রতিবাদ জানায় দলটি। এসময় রেশমা নাহার রত্নার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আয়োজন শেষে অভিযাত্রী দলের সমন্বয়ক এভারেস্ট শীর্ষে ওঠা প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার বলেন, ঢাকার মত একটি যানজটের নগরে সড়ক দুর্ঘটনায় একজন সাইক্লিস্টের মৃত্যু মেনে নেয়া যায় না। আর কোন সম্ভাবনাময় প্রাণকে আমরা হারাতে চাই না। আজ যদি সাইকেল লেন থাকতো, সড়কে হত্যার ঠিকমতো বিচার হতো তাহলে হয়তো রেশমাকে হারাতে হতো না।

তিনি আরো বলেন, এই ইভেন্টটি শুধু প্রতিবাদের জন্য না। এর পাশাপাশি সবাইকে একটা বার্তা দেয়া যে, সড়কে সকলের উচিত ট্রাফিক আইন মেনে চলা।

বাংলাদেশের আয়রনম্যান শামসুজ্জামান আরাফাত বলেন, আজ ৮ দিন হয়ে গেল সড়কে রেশমা নাহার রত্না মারা গেছেন। অথচ পুলিশ এখনো দায়ি ব্যক্তিকে শনাক্ত করতে পারলো না। সংসদ ভবন এলাকার মত গুরুত্বপূর্ণ একটি এলাকায় এমন একটি মর্মান্তিক দুর্ঘটনার পর যদি সুষ্ঠু তদন্তনা হয় তাহকে বিষয়টি সত্যিই মর্মান্তিক হবে।

Reneta

গত ৫ আগস্ট হাতিরঝিলে দৌড় শেষে সাইক্লিং করে বাসায় ফেরার পথে চন্দিমা উদ্যানের সামনে কালো রঙের একটি মাইক্রোবাস ধাক্কা দেয় পর্বতারোহী, সাইক্লিস্ট ও দৌড়বিদ রেশমা নাহার রত্নাকে। পথচারী ও পুলিশ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেশমার ভাই ঐ দিনই শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত একজনের নামে একটি হত্যা মামলা করেন। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও এখনো মাইক্রোবাস কিংবা তার চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

সাত বছরের শিশুর নামে মামলা, আদালতে জামিন

এপ্রিল ২৬, ২০২৬
ছবি : জাতীয় সংসদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, রাজনীতিতে কী প্রভাব ফেলবে?

এপ্রিল ২৬, ২০২৬

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল জানাল বিসিবি

এপ্রিল ২৬, ২০২৬
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT