চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমানিয়ার পর্নোগ্রাফি বাজারে ক্যাম-গার্ল সমাচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
পর্নোগ্রাফি-রোমানিয়া-ক্যাম-গার্ল

রোমানিয়ার বুখারেস্টের একটি উঁচু ভবনের সামনে পরিপাটি ফুটপাতে দাঁড়িয়ে আছে কয়েকজন নারী। তারা হাসছে, আড্ডা দিচ্ছে, ধূমপান করছে। চিত্রটিতে অস্বাভাবিক বিষয় শুধু একটি – সকাল সকাল তাদের করা উগ্র মেকআপ, অতিরিক্ত সাজসজ্জা আর একটু বেশিই খোলামেলা পোশাক, যা পাশ দিয়ে যাওয়া পথচারীদের সঙ্গে ঠিক মানায় না।

উঁচু ভবনটির ভেতর দু’টো তলার ৪০টি সুসজ্জিত কক্ষ জুড়ে আছে ‘স্টুডিও ২০’ নামের একটি স্টুডিও। স্টুডিও কক্ষগুলোর বন্ধ দরজার পেছনে ওয়েবক্যামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই নারীরা অর্থের বিনিময়ে বিনোদন দেয় আন্তর্জাতিক ক্লায়েন্টদের।

এবং মজার বিষয় হলো, যতক্ষণ ওই নারীরা ওয়েবক্যাম নিয়ে ঘরে একা থাকছে, ততক্ষণ রোমানিয়ায় এই ব্যবসা একেবারেই বৈধ। এ ধরণের ‘ভার্চুয়াল সম্পর্ক’ বা ‘সাইবার সেক্স’-এ ক্যামেরার সামনে থাকা মানুষটি ‘মডেল’, আর তাকে যে দেখছে সে ‘মেম্বার’ বা ক্যামসেক্স ওয়েবসাইটের সদস্য।

বিশ্ব পর্নোগ্রাফির বাজারে ইন্টার‌্যাকটিভ ওয়েবক্যামিং খুবই দ্রুত বেড়ে ওঠা একটি সেক্টর। ওয়েবক্যামে যোগাযোগের মাধ্যমে ক্লায়েন্টকে নিষিদ্ধ আনন্দ দেয়ার এই ব্যবস্থায় নানা দেশের নাগরিক জড়িত।পর্নোগ্রাফি-রোমানিয়া-ক্যাম-গার্ল

শুধু রোমানিয়ারই হাজারো নারী ক্যাম-গার্ল হিসেবে কাজ করে। কেউ কাজ করে বাসা থেকে, কেউ আবার স্টুডিও থেকে। সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা ধরে চলা পর্ন ইন্ডাস্ট্রির এই বিশাল ভাণ্ডারে লগইন করা বেশিরভাগ ক্লায়েন্টই নর্থ আমেরিকা এবং পশ্চিম ইউরোপের।

অ্যাডাল্ট ওয়েবসাইটের জন্য কাজ করা এই নারীরা প্রফেশনাল সেটআপসহ ওয়েবক্যামের সামনে থাকা অবস্থায় শতশত আগ্রহী মানুষ সেখান থেকে তাদের দেখতে পায়। তবে কোনো মেম্বার শুধু নিজের জন্য প্রাইভেট ওয়েবক্যাম সেশন না চাওয়া পর্যন্ত সেই মডেল কোনো অর্থ পায় না।পর্নোগ্রাফি-রোমানিয়া-ক্যাম-গার্ল

বিবিসি জানায়, একেকজন ক্যাম-গার্ল এই ব্যবসায় অংশ নিয়ে মাসে ৪ হাজার ইউরো (প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা) বা তার বেশি আয় করে, যা রোমানিয়ার গড় মাসিক আয়ের প্রায় ১০ গুণ। একই পরিমাণ অর্থ তাদের চাকরিদাতা প্রতিষ্ঠান বা স্টুডিও-ও উপার্জন করে। অর্থাৎ সেশনগুলোর জন্য একজন ক্যাম-গার্ল যে পরিমাণ অর্থ পায়, তার ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করা হয় তার দ্বিগুণ।

স্টুডিও ২০’র জনসংযোগ কর্মকর্তা অ্যান্ড্রা চির্নোজিয়ানুসহ ইন্টার‌্যাকটিভ ওয়েবক্যামিং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নেতৃস্থানীয় ব্যক্তিদের মতে, প্রাপ্যর চেয়ে কম পারিশ্রমিকে দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করা ক্যামসেক্স সেক্টরে কাজ করার চেয়ে বেশি মানসিক পীড়াদায়ক।

তবুও বিশ্লেষকদের প্রশ্ন, নিজ শিক্ষাগত ও কারিগরী যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ভালো কাজ পেলেও কি এই ‘মডেল’রা ভীনদেশের মানুষদের সামনে এভাবেই অর্থের বিনিময়ে নিজেদের অনাবৃত করার পেশা বেছে নিতো?

ট্যাগ: পর্নোগ্রাফিরোমানিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আরেফিন সিদ্দিকের কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ’

পরবর্তী

ক্লাবে সই করলেই আজীবন দুধের শরবত ফ্রি!

পরবর্তী
শরবত

ক্লাবে সই করলেই আজীবন দুধের শরবত ফ্রি!

টিনএজারদের নিয়ে বিশেষায়িত অ্যাপ কেন বন্ধ করল ফেসবুক?

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT