তৃতীয়বারের মত আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ শেষ হয়েছে ১১ নভেম্বর রাতে। ৯-১১ নভেম্বর তিন দিনব্যাপী ফোক ফেস্টে প্রতিবারের মতো এবারও মাতিয়েছেন দেশ বিদেশের নানা শিল্পীরা।
প্রথম দিনে আসরের পরিবেশনায় ছিল বাংলাদেশের বাউলিয়ানা, বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন, তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ ও সেক্সটেট এবং আসামের বিখ্যাত শিল্পী পাপন।
দ্বিতীয় দিনে ছিলেন বাংলাদেশের বাউলা, শাহজাহান মুন্সী, নেপালের কুটুম্বা, পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড ও ভারতের বিখ্যাত নুরান সিস্টার্স।
শনিবার শেষ দিনে মঞ্চ মাতিয়ে গেলেন বাংলাদেশের শাহ আলম সরকার এবং আলেয়া বেগম এবং শাহনাজ বেলি, ডেনমার্কের মিকাইল হেমনিতি উইনথার, ইরানের রাসতাক, ভারতের বাসুদেব দাশ বাউল এবং মালির গানের দল তিনারিওয়েন।
বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে তিন বছর ধরে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় তিন দিনব্যাপী এ লোকসংগীতের আসর।








