চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী বললেন ‘মেয়েদের আদর্শ হোক প্রীতিলতা’, ছবির অপেক্ষায় কবীর সুমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ন ০৬, মে ২০২১
বিনোদন
A A

৫ মে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা ও উপমহাদেশের প্রথম বিপ্লবী শহীদ নারী প্রীতিলতার ১১০ তম জন্মদিন। প্রীতিলতার জন্মদিন উপলক্ষে প্রীতিলতা চলচ্চিত্র ও টিম প্রীতিলতার জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবির সুমন ও প্রীতিলতা চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী পরীমনি।

কবির সুমন বলেন, ‌শারীরিকভাবে উপস্থিত থাকতে পারলে ভালো হতো। প্রীতিলতা চলচ্চিত্রের টিমের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিল্পী, ছিন্নমূল শিশুদের মধ্যে ইফতার ও খাবার বিতরণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সত্যিই এটা একটা ভালো উদ্যোগ। প্রীতিলতার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার। সিনেমাটার শুটিং দ্রুত শেষ হোক। আমি ছবিটি দেখার অপেক্ষায় আছি।

কথাছিল পরীমনিও প্রীতিলতার জন্মদিনের কেক কাটবেন। কিন্তু তার অসুস্থ হওয়ার কারণে কেক কাটার অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বলে জানিয়েছে টিম প্রীতিলতা।

প্রীতিলতার জন্মদিনে টিমের পক্ষে এফডিসিতে ইফতার বিতরণ

তবে তিনি এক শুভেচ্ছা বার্তায় উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রীতিলতার সাহসের গল্প ছড়িয়ে পড়ুক আমাদের তারুণ্যের মধ্যে। আমাদের মেয়েদের আর্দশ হোক প্রীতিলতা। সাহস নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। সততার সঙ্গেই দেশটাকে ভালোবাসতে হবে যেমনটা প্রীতিলতা ভালোবেসেছিলেন।

এদিকে প্রীতিলতার জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিম প্রীতিলতা।

টিম প্রীতিলতার অফিসে কেক কেটে ১১০ তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়

এফডিসির কর্মচারি, এক্সট্রাশিল্পীসহ ১০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ৫ মে বিকেল ৫টায়। এরপর টিম প্রীতিলতার অফিসে কেক কেটে ১১০ তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।

Reneta

এ সময় প্রীতিলতাকে সম্মরণ করে তার দেশপ্রেম, সাহসিকতা, পরিশ্রম, আদর্শ নিয়ে আলোচনা করেন ‘টিম প্রীতিলতা’র চেয়ারম্যান মুহিদ হাওলাদার, প্রীতিলতা চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ, টিম প্রীতিলতার জেনালের সেক্রেটারি ও প্রীতিলতা চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটার গোলাম রাব্বানী। এ সময় আরও উপস্থিত ছিলেন টিম প্রীতিলতার অন্য সদস্যরা।

এফডিসিতে প্রীতিলতা টিম

গোলাম রাব্বানীর রচনায় ও রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের বেশ কিছু অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। ছবির শেষ লটের শুটিং প্রস্তুতি চলছে বর্তমানে। লকডাউন ও করোনা পরিস্থিতির উন্নতি হলেই শুটিং শুরু হবে।

এ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। ছবির কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল। ছবিটির প্রথম লটের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরিনা বুলবুলআর এ রাহুলইফতারকবীর সুমনগানগোলাম রাব্বানীজন্মদিনতানভীরপরীমনিপ্রীতিলতামামুন বিশ্বাসমুকুল সিরাজীরাজু খানরাশিদ পলাশরিপালিড বিনোদনসাইফ চন্দনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT