বাংলাদেশ

পরীমনির মুক্তির দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ

নাগরিক সমাবেশে পরীমনির মুক্তির দাবিতে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নাগরিকরা পরীমনির মুক্তির জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা পরীমনির মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। অন্যায়ভাবে গ্রেফতার করা এবং আইনজীবির সঙ্গে কথা বলতে না দেয়ায় পরীমনির নাগরিক অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক সমাবেশের বক্তারা।

চিত্রনায়িকা পরীমনি গ্রেফতার হওয়ার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ অভিনয় শিল্প সংশ্লিষ্টরা।

এরই প্রেক্ষিতে রোববার রাজধানীর শাহবাগে এবার কবি-সাহিত্যিক, প্রকাশক, শিক্ষক, মানবাধিকার কর্মীসহ বিশিষ্ট নাগরিকরা সমবেত হন।  তারা জানালেন, পরীমনির পাশে আছেন তারা।

শুধু পরীমনি নয় প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সাংবাদিক শাহরিয়ার কবির, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশি কবির, শিক্ষাবিদ সাদেকা হালিমসহ অনেক বিশিষ্টজন করোনা পরিস্থিতির কারণে স্বশরীরে না আসলেও মুঠোফোনে বক্তৃতা দিয়ে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

বিষয়:নাগরিক সমাবেশ পরীমনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…