পরীমনির বিরুদ্ধে সিআইডির অভিযোগের সিদ্ধান্ত ১৫ নভেম্বর

পরীমনি ও পুলিশ কর্মকর্তারা তদন্তের সময় উপস্থিত, বাংলাদেশে সিআইডির তদন্ত কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
র্যাবের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্র আমলে নেয়া হবে কিনা সে বিষয়ে ১৫ নভেম্বর সিদ্ধান্ত দেবেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ তারিখ ধার্য করেন।
ওদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানার মামলায় শুনানির জন্য আজ দিন ধার্য থাকায় সকালে আদালতে হাজির হন পরীমনি। তিনি জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
এ মামলায় অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনও জামিনে আছেন।
গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




