আদালত

পরীমনির বিরুদ্ধে মামলার কার্যক্রম তিন মাস স্থগিত

পরীমনি সুন্দর হালকা সবুজ শাড়ি পরিহিত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনি সুন্দর হালকা সবুজ শাড়ি পরিহিত, হাসিমুখে ছবি, যা বাংলাদেশের বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সেই সাথে পরীমনির বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেছেন আদালত। মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে পরীমনির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে ওই মামলার বিচার শুরু হয়।

গত বছরের ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

র‍্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। একপর্যায়ে গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

 

বিষয়:পরিমনি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…