পরীমনি বাহাদুরি করেছেন? কী নিয়ে? শফিক হাসান জানালেন, পরীমনি নতুন একটি ছবির কাজ শুরু করেছেন। এই ছবির নাম ‘বাহাদুরি’। গতকাল রোববার উত্তরায় ছবিটির শুটিং শুরু হয়েছে। আজ সোমবার শুটিং হবে এফডিসিতে। এই দু’দিন ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি ও মিশা সওদাগর।
শফিক হাসান এই ছবির পরিচালক। তিনি আরও জানান, ‘বাহাদুরি’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। ছবিতে থাকছে আরেকটি জুটি, জায়েদ খান ও নতুন নায়িকা মৌ খান। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মাল্টিমিডিয়া।
শুটিংয়ের ফাঁকে পরীমনি জানালেন, কাজের চাপে একটু ক্লান্ত হয়েছিলেন। তাই ঘুরে এলেন। চীনে গিয়েছিলেন। সেখানে ঘুরেছেন, কেনাকাটা করেছেন। দেশে ফিরে আবার শুটিং শুরু করেছেন।







