বনানী থানায় র্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে ৩য় দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি।
বৃহস্পতিবার সিআইডির করা এই রিমান্ড আবেদন এবং আসামি পক্ষের জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার পরীমনির জামিন আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করা ছিল। তবে রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানির আদেশ দেন আদালত। এর আগে পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দু’দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।








