চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্বক্ষণিক যোগাযোগের জন্য পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A
এইচএসসি ও সমমানের পরীক্ষা-কন্ট্রোল রুম

এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।

নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বার: ০১৭৭৭-৭০৭৭০৫ এবং ০১৭৪৯-৯৩৪৪১২। ই-মেইল আইডি: [email protected]।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুমের লিংক স্থাপন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়েবসাইটে ExamControlRoom মেনুতে কন্ট্রোল রুম সংক্রান্ত ই-মেইল আইডি, মনিটরিং কমিটির সদস্যদের ফোন নম্বর ও ই-মেইল আইডি পাওয়া যাবে।

২ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিলি ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী দাবি করেছেন, যা যা করা সম্ভব তার সবই করেছে প্রশাসন। মাঠ পর্যায়ের শিক্ষকরা বলেছেন, কেন্দ্রগুলোতে কোনো ত্রুটি রাখেননি তারা।

Reneta

এমন একটি সময় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যখন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিচারাধীন রয়েছে ৫২টি মামলা, আর গ্রেপ্তার আছে ১৫৭ শিক্ষার্থী ও শিক্ষক।

এসএসসি পরীক্ষায় প্রায় সবগুলো পত্রের অবজেকটিভ প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিলির নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়।

প্রথম পরীক্ষার দিন যানজটের আশঙ্কায় সকাল সকালই হলে প্রবেশ করে শিক্ষার্থীরা। ফাঁসের কোনো অভিযোগ ছাড়াই পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়।

এদিন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তবে এবারের পরিদর্শন একটু ব্যতিক্রম। দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম হলে কোনো কক্ষে প্রবেশ করেননি মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তারপরও যদি কোনো অভিযোগ ওঠে সেটাকে এড়িয়ে যাবে না মন্ত্রণালয়। আগামী ২৩ মে শেষ হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি ও সমমানের পরীক্ষাপ্রশ্নফাঁস
শেয়ারTweetPin1

সর্বশেষ

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT