চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় নকল ঠেকানোর উদ্ভট চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

পরীক্ষায় নকল ঠেকাতে উদ্ভট এক কৌশল অনুসরণ করে সমালোচনার মুখোমুখি হয়েছে ভারতের কর্নাটকের একটি কলেজ।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের মাথায় পরানো হয়েছে অদ্ভুত ধরনের কাগজের তৈরি কার্টন।

বেঙ্গালুরু থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরবর্তী হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়কার কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ছবিতে দেখা যায়, পরীক্ষার হলে কাগজের তৈরি কার্টন মাথায় বসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। মিডটার্ম পরীক্ষার বসে ছিলো তারা। হলে পরিদর্শকরাও এসময় তদারকি করছিলেন।

এমন উদ্ভট কাণ্ডকীর্তির জন্য ওই প্রতিষ্ঠানটি অনেক প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হয়েছে।

শুক্রবার কর্নাটকের শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার সাংবাদিকদের বলেছেন, এমন ঘটনা পুরোপুরি অগ্রণযোগ্য। শিক্ষার্থীদের সঙ্গে এভাবে প্রাণীদের মতো আচরণ করার অধিকার কারো নেই।
‘এমন বিকৃতি আচরণের যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’-অপর এক টুইটে বলেন শিক্ষামন্ত্রী।

Reneta

সামাজিক মাধ্যমে অনেকে শিক্ষামন্ত্রীর মন্তব্যের সমর্থন দিয়ে লিখেছেন, এটি শিক্ষার্থীদের জন্য হাস্যকর এবং অবমানকর আচরণ। হ্যাঁ, পরীক্ষায় নকল বা প্রতারণা একটি সমস্যা। তবে এটি কোনো সমাধানের উপায় হতে পারে না। যে বা যারা এটিকে অনুমোদন করেছে তাদের তিরস্কার করা উচিত’।

তবে এই ঘটনাকে ন্যায়সঙ্গত করতে কলেজেন প্রধান এমবি সতীশ সাংবাদিকদের বলেন, বিহারের একটি কলেজে এই পদ্ধতি ব্যবহার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ব্যাপক প্রশংসিত হয়।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের ভালোর জন্য এমনটি করার চেষ্টা করেছি। আমরা চাই না যে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিকতা অন্যদিকে চলে যাক। কার্টনগুলো সামনের দিকে উন্মুক্ত ছিলো। এটি ছিলো আমাদের নতুন পরীক্ষা। আমরা ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রতিক্রিয়া পেয়েছি।

এনডিটিভিকে কর্নাটকের উপ-পরিদর্শক জানায়, ১৬ অক্টোবর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিলো তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে আমি কলেজটিতে গিয়েছিলাম এবং আমি তাদের সেই কার্টনগুলো মাথা থেকে সরাতে বাধ্য করেছিলাম। এসময় কলেজে নোটিশও করেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। এই বিষয়ে তদন্ত শেষ হলেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া আমরা কলেজ কর্তৃপক্ষের দেওয়া এধরনের নির্দেশনা অনুসরণ না করা করার জন্য শিক্ষার্থীদের বলে দিয়েছি’- এমনটাই জানান এসআই পরীজাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্নাটকপরীক্ষায় নকলভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT