চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্সিং কলেজের হোস্টেলে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
নিহত ছাত্রীর হাত মৃতদেহের পাশে পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা নার্সিং কলেজের হোস্টেলে সুমাইয়া খাতুন সুরভী (১৯) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরীক্ষার জন্য তৈরি হতে বাথরুমে গেলেও পরীক্ষা দিতে পারেননি সুরভী, ফিরেছেন লাশ হয়ে। চিকিৎসকরা জানিয়েছেন মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

নার্সিং হোস্টেলের একাধিক ছাত্রী জানান, বুধবার সকালে সুরভীর ক্লাস পরীক্ষা ছিল। সকাল আনুমানিক ৯টার দিকে ঘুম থেকে উঠে সে বাথরুম যায়। প্রায় আধা ঘণ্টা পরও বাথরুম থেকে না বের হওয়ায় সহপাঠীরা দরজা কড়া নাড়তে থাকে। তবুও সে দরজা না খোলায় সহপাঠীরা হাউজ কিপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়।

নার্সিং হোস্টেলের দায়িত্বরত নার্স ফারহানা বেগম জানান সুরভী প্রথম বর্ষের ছাত্রী ছিল। প্রথম সেমিস্টারের একটি বিষয়ের ফল খারাপ করায় ওই বিষয়ে বুধবার তার পরীক্ষা ছিল।

ফারহানা বেগম জানান, বুধবার সকাল ৯টার দিকে পরীক্ষার জন্য তৈরি হয়ে বাথরুমে যায় সুরভী। অনেক্ষণ বাথরুম থেকে না বেরুলে সুরভীর রুমমেটরা তাকে ডাকাডাকি করে। পরে তারা গিয়ে বাথরুমের দরজা ভেঙে তাকে কমোডের উপর পড়ে থাকতে দেখে উঠিয়ে পানি ছিটানো হয়। এরপরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সুরভী নওগা জেলার মান্দা উপজেলার চাকুলা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজ নার্সিং হোস্টেলের পাঁচ তলায় একটি কক্ষে থাকতেন।

ঢামেক হাসপাতলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জুয়েল বাড়ৈ জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ট্যাগ: রহস্যজনক মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবীন্দ্রিক প্রেমের কাহিনী নিয়ে আসছে ‘থিংকিং অব হিম’

পরবর্তী

রেকর্ড মূল্যে ভিঞ্চির চিত্রকর্ম বিক্রির আশা

পরবর্তী
ভিনচির চিত্রকর্মের রঙিন সংস্করণ ও কালো-সাদা ছবি তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড মূল্যে ভিঞ্চির চিত্রকর্ম বিক্রির আশা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যয়ের ময়নাতদন্তে প্রথম বলি ইতালি কোচ

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT