চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারতের মধ্যে কন্টেইনার ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও ভারতের মধ্যে কম খরচে পণ্য বিনিময় করতে পরীক্ষামূলকভাবে শুরু হলো কন্টেইনার ট্রেন। দু‘দেশের মধ্যে দ্রুত সময়ে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে কন্টেইনার ট্রেন সার্ভিস ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুলে যেতে পারে প্রতিবেশি দেশ দুটির বাণিজ্যের অপার সম্ভাবনা।

মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের মাঝেরহাট কন্টেইনার ডিপো থেকে একটি মালবোঝাই কন্টেইনার ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্য রওনা হয়।

ভারতীয় ইস্টার্ন রেলের জেলারেল ম্যানেজার হরিন্দ্রর রাও, কন্টেইনার রেলের তত্ত্বাবধায়ক সংস্থা কনকরের সিএমডি কল্যাণ লামা ও মানসী বন্দ্যোপাধ্যায় এসময় উপস্থিত ছিলেন।

ভারত থেকে ছেড়ে আসা ট্রেনটি আজকে দর্শনা সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার কন্টেইনার ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের স্টেশনে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের গ্রহণ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিলে ভারতে সফর করার সময় দু‘দেশের মধ্যে স্বাক্ষর হওয়া (এমওইউ) চুক্তির মধ্যে কন্টেইনার ট্রেনের বিষয়ে চুক্তি হয়। ওই চুক্তিতে কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কন্টেইনার কোম্পানির চুক্তি হয়।  তার ধারাবাহিকতায় আজ পরীক্ষামূলকভাবে শুরু হলো দুই দেশের কন্টেইনার ট্রেন সার্ভিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ও ভারত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT