চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিস্থিতি আর কত করুণ হবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি দিনকে দিন আরও অবনতি হচ্ছে। না, শুধু অবনতি বলাটা ঠিক হবে না- বলতে হবে চরম অবনতি হচ্ছে। এর কারণ করোনার নতুন রূপ ডেলটা ভ্যারিয়েন্টের হিংস্র থাবা। এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না ‘সুপার স্প্রেডার’ ডেলটা ভ্যারিয়েন্ট সারাদেশেই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

এই যখন অবস্থা, তখন স্বাস্থ্য অধিদপ্তর শঙ্কা জাগানো এক খবরে বলছে, করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে
আগামী এক সপ্তাহের মধ্যে দেশের হাসপাতালগুলোতে আর কোনো শয্যা এবং আইসিইউ খালি থাকবে না। এতে পরিস্থিতি আরও করুণ হয়ে
উঠবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমন শঙ্কা প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই দেশে একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু (২৩০) এবং আক্রান্ত শনাক্তের (১১ হাজার ৮৭৪ জন) রেকর্ড হয়েছে। আমরা জানি, গত ৯ জুলাই সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছিল। ঠিক তার পরের দিনই
২৪ ঘণ্টায় রেকর্ড ১১ হাজার ৬৫১ জন রোগী শনাক্ত হয়েছিল। ওই রেকর্ড ভেঙেছিল আগের রেকর্ডকে। আবার আগের রেকর্ডকে ভেঙে দেয়
তার আগের রেকর্ড। গত কিছু দিন ধরে এভাবেই চলছে পুরানো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার খেলা।

অনেকের প্রশ্ন এই খেলা থামবে কবে? কে থামাতে পারবে এই মরণ খেলার গতি? কোটি মানুষের এমন প্রশ্নের জবাব আপাতত আবিষ্কৃত কয়েক ধরনের ভ্যাকসিন। তাও তার কোনোটাই এই ভাইরাসটির বিরুদ্ধে শতভাগ কার্যকর নয়। তারপরও সেটাই আকড়ে ধরে বাঁচতে চাইছে মানুষ। কিন্তু সেখানেও বৈষম্য তৈরি করেছে। কেননা ধনী দেশগুলো টাকার জোরে খুব সহজেই ভ্যাকসিন হাতের নাগালে এনে ফেলেছে। কিন্তু গরিব দেশগুলোতে তার জন্য চলছে হাহাকার!

এরই মধ্যে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন বৈষম্য নিয়ে সতর্ক করে দিয়ে ধনী দেশগুলোকে এগিয়ে আসতে বলেছে। কিন্তু তাতে খুব একটা আশা দেখা যাচ্ছে না। এরই মধ্যে আমরা দেখেছি, জাতিসংঘের উদ্যোগে গঠিত ভ্যাকসিন জোট-গ্যাভি মুখ থুবড়ে পড়েছে। অর্থের অভাবে প্রত্যাশিত পরিমাণ ভ্যাকসিন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে জোট। তহবিলে সামান্য যে পরিমাণ অর্থ আছে- তা দিয়েও ভ্যাকসিন কিনতে পারছে না ভ্যাকসিন সংকটের কারণে।

তার মানে সব দিক থেকেই পরিস্থিতি করুণ থেকে করুণতর হচ্ছে। টাকা থাকলেও যেমন ভ্যাকসিন সংগ্রহ করা যাচ্ছে না, তেমনি সংক্রমণ বাড়ায় হাসপাতালেও আশ্রয় মিলছে না। আবার করোনা থেকে রক্ষায় আপাত যে কার্যকর পদক্ষেপ (বৈজ্ঞানিক লকডাউন); তাতেও দেশের বেশির ভাগ মানুষের অবস্থা করুণ।

Reneta

আমাদের প্রশ্ন- আর কত করুণ হবে পরিস্থিতি? এমনিতেই তো নানাভাবে মানুষের অবস্থা কাহিল হয়েই আছে। এই অবস্থা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে সরকার। বিশেষ করে নিম্নবিত্তের মানুষকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউকরোনাকরোনাভাইরাসলকডাউনশয্যাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT