চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিসংখ্যান ভয়ঙ্কর: পারবে তো বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

হারলে সিরিজ হাতছাড়া হবে না। তবে জিতলে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ। ২০০৯ সালের পর দেশের বাইরে প্রথম সিরিজ জয়ও। এমন ম্যাচে বাংলাদেশের সামনে ২৮১ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিকরা। তাহলে কতটা কঠিন হতে পারে এই লক্ষ্য?

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে একটি জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। বাকি ৯টি ম্যাচে খেলে হার। জেতা ম্যাচটি হংকংয়ের বিপক্ষে। ২০০৪ সালের এশিয়া কাপে অবশ্য শুরুতে ব্যাট করেছিল টাইগাররা। তাদের ২২১ রানের জবাবে ১০৫ রানে গুটিয়ে যায় হংকং। হাবিবুল বাশারের দলের জয়টি ১১৬ রানের। সেটি রানের দিক থেকে এই মাঠের চতুর্থ সর্বোচ্চ জয়।

এই মাঠের দ্বিতীয় সর্বোচ্চ জয়টির সঙ্গেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে পরাজিতের কাতারে। ২০০২ সালের আইসিসি ট্রফিতে ২৪৪ রানের সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড। খালেদ মাসুদের দল গুটিয়ে গিয়েছিল ৭৭ রানে। হারটি ১৬৭ রানের।

সিংহলিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহটি পাকিস্তানের, ৩৪৩। হংকংয়ের বিপক্ষে ২০০৪ সালে। ম্যাচটি ১৭৩ রানে জিতেছিল পাকিস্তান। এই মাঠে শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রহটি ৩০৮ রানের। ২০০৪ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানে জিতেছিল লঙ্কানরা।

আর ১৯৯৭ সালে পেপসি কাপে ২৯৬ করে আকরাম খানের দলকে ১৯৩ রানে গুটিয়ে দিয়ে ১০৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা। ২০০৫ সালে সেখানে ২৬৯ করে ৮৮ রানের জয় তুলে নিয়েছিল হাবিবুল বাশারের দলকে ১৮১ রানে গুটিয়ে দিয়ে।

সবমিলিয়ে এই মাঠে কখনো আড়াইশ ছোঁয়া হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহটি ২২৬ রানের। এই মাঠে সেটি আবার আগে ব্যাট করে। ২০০২ সালের কথা। ম্যাচটি লঙ্কানরা জিতেছিল ৫ উইকেটে। পরে ব্যাট করে টাইগাররা দুইশই পেরোতে পারেনি কখনো।

ওয়ানডেতে এসএসসিতে ২৫০-এর বেশি রানের ইনিংসই আছে মাত্র ২০টি। যার মধ্যে ১৫টিই প্রথমে ব্যাট করা দলের। কলম্বোর এসএসসি-তে তাড়া করে ২৫০ রানের বেশি যে পাঁচটি ইনিংস আছে তার মাত্র দুটিই দেখেছে জয়ের মুখ।

হাতেগোনা সেই পরিসংখ্যানে শ্রীলঙ্কা একবার ২৯৬ করেও ভারতের কাছে ২৩ রানে হেরেছিল। সেটি ১৯৯৯ সালে। সেই ম্যাচে বৃষ্টি আইনে জিততে হয়েছিল ভারতকে। তারা ৪২ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান তুলেছিল। আর জিম্বাবুয়ে ১৯৯৮ সালে ২৮১ করেও হেরেছিল লঙ্কানদের কাছে। স্বাগতিকরা জিতেছিল ৪ উইকেটে। ৬ বল হাতে রেখে।

তবে সেসব ম্যাচের কথা অনেক পেছনের। আর পুরনো বাংলাদেশের সঙ্গেই খাটে। এই বাংলাদেশ তো নতুন বাংলাদেশ। ওয়ানডেতে যারা গত দুবছর ধরেই ভয়ডরহীন ক্রিকেট খেলছে। এই সিরিজেও প্রস্তুতি ম্যাচে সাড়ে তিনশর ওপর তাড়া করতে যেয়ে ২ রানে হেরেছে। প্রথম ওয়ানডেতে ৩০০ এর ওপরে সংগ্রহ গড়ে ৯০ রানে জিতেছে। নতুন বাংলাদেশ তাই শনিবার কলম্বোয় নতুন শুরুর আত্মবিশ্বাস নিয়েই রান তাড়া করতে নামতে পারছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা

পরবর্তী

মেসি ক্ষমা চেয়েছেন নাকি দোষ এড়িয়েছেন?

পরবর্তী

মেসি ক্ষমা চেয়েছেন নাকি দোষ এড়িয়েছেন?

সেমিতেই মুমিনুলদের ইমার্জিং কাপ শেষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভের বিষয়ে জানতে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT