জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার তাগিদে সাত বছর ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে চলেছেন আব্দুল ওয়াহেদ নামের এক বৃক্ষপ্রেমিক। বজ্রপাতে মৃত্যুঝুঁকির এই সময়ে তার উদ্যোগকে অনন্য দৃষ্টান্ত বলছেন অনেকেই। ইতিমধ্যে তার রোপিত গাছের সংখ্যা ছাড়িয়েছে লাখের অংক।
কোনো বাণিজ্যিক বা নিজে ভোগ করার চিন্তা থেকে নয়, বরং দুই কোটি মানুষের এই শহরের পরিবেশ সুরক্ষায় নিরবেই এক বৃক্ষ বিপ্লব ঘটিয়েছেন আব্দুল ওয়াহেদ। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের আইল্যান্ড ও আশপাশ এলাকায় তিনি লাগিয়েছেন অগণিত তাল গাছ। উদ্দেশ্য, সব ধরণের দুর্যোগ বিশেষ করে বজ্রপাতের হাত থেকে জানমাল রক্ষা।
বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় তালগাছ অন্যতম এক ভরসা, জানাচ্ছেন বিজ্ঞানীরাও।
আব্দুল ওয়াহেদের বৃক্ষ রোপণের শুরু ২০১২ সালে। তালগাছ ছাড়াও তিনি এ পর্যন্ত রোপণ করেছেন কয়েক হাজার খেজুর, কাঁঠাল, নিম ও নারকেল গাছ।
বৃক্ষের জন্য অর্থ, সময় ও নিষ্ঠা নিয়ে নিযুক্ত এই মানুষটি অনেকের কাছেই এক ব্যতিক্রম দৃষ্টান্ত। এই শহরের প্রতিটি জায়গায় এভাবেই বৃক্ষ রোপণ অব্যাহত রাখতে চান আব্দুল ওয়াহেদ।
বিস্তারিত ভিডিও রিপোর্টে:










