বিদেশ বিভূঁইয়ে ঈদ উদযাপন বাংলাদেশের ছেলে ক্রিকেটারদের করতে হয় প্রায়ই। বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এমন অভিজ্ঞতা খুব একটা নেই। টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে রুমানা আহমেদ ও জাহানারা আলম এখন দুবাইয়ে। পরিবার ছাড়াই ঈদ পালন করতে হচ্ছে তাদের।
দেশের বাইরে ঈদ পূর্ণতা পায় না। সেটি ভেবেই কিনা এক প্রবাসী বাঙালি রুমানা-জাহানারাকে চমকে দিয়ে চাঁদ রাতে পাঠিয়েছেন উপহার। ফলের ডালার সঙ্গে ছিল আরও হরেক কিছু।
দুবাইয়ের টিম হোটেলে সেগুলো পেয়ে বেশ উচ্ছ্বসিত রুমানা-জাহানারা। ফেসবুকে উপহারের ছবি পোস্ট করে প্রকাশ করেছেন অনুভূতি।
ফেয়ারব্রেক নামের আমন্ত্রণমূলক টুর্নামেন্টের মাঠের লড়াইয়ে নামবেন জাহানারা-রুমানা। ঈদের আনুষ্ঠানিকতা শেষে এখন তাদের ভাবনায় ব্যাট-বলের পারফরম্যান্স।








