বিনোদন

পরিবারসহ করোনায় আক্রান্ত ‘বাহুবলী’ নির্মাতা

বাহুবলী সিনেমার শুটিং সেটে নির্মাতাদের সঙ্গে অভিনেতা ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র বাহুবলী এর শুটিং সেটের দৃশ্য, যেখানে নির্মাতা ও অভিনেতারা ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বাহুবলী’ নির্মাতা এস এস রাজামৌলি ও তার পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কথা তিনি নিজেই টুইটারে জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার পরিবারের সদস্যদের এবং আমার কিছুদিন আগে হালকা জ্বর আসে। পরে জ্বর আপনাআপনিই কমে যায়, তবুও আমরা প্রত্যেকে করোনা পরীক্ষা করাই। আজ সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ মেনে আমরা হোম কোয়ারেন্টাইনে আছি।’

আরেকটি টুইটে তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই এখন ভাল আছি, কোনো উপসর্গও নেই। কিন্তু সব ধরনের সাবধানতা এবং সতর্কতা মেনে চলছি। আমরা শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় আছি, তাহলে প্লাজমা দান করতে পারব।’

রাজামৌলির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জেনে তার বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভক্তরা শুভকামনা জানিয়েছেন।

রাজামৌলির পরবর্তী সিনেমা রৌদ্রাম রানাম রুধিরাম। ছবিতে অভিনয় করবেন জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট এবং অজয় দেবগণ।

বিষয়:করোনা বলিউড রাজামউলে রাজামৌলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…