চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন সেক্টরের কি মা-বাবা কেউ আছেন?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
৪:২১ অপরাহ্ণ ১৮, জুন ২০১৮
মতামত
A A

‘মামা ঈদের বকশিশ দশ টাকা।’
ঢাকা শহরের যারা পাবলিক বাসে নিয়মিত যাতায়াত করেন তাদের কাছে এ বাক্যটা সাম্প্রতিক সময়ে খুব পরিচিত। মেনে নেয়া যায় একদিন অথবা দুদিন। কিন্তু ঈদের দুদিন আগে থেকে শুরু হওয়া এ দাবিটা কেন ঈদ শেষ হবার দুদিন পরেও চলবে?

এটা আমাদের পরিবহন সেক্টরের নৈরাজ্যেরই একটি দৃষ্টান্তও হতে পারে। যে পরিবহন সেক্টরের কাছে সরকার বলা যায় প্রায় জিম্মি। কোনো ক্ষমতা নেই সরকারের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। গত বছর থেকে শুরু হওয়া ভাড়া নিয়ে নৈরাজ্য, এখনো কোনো সুরাহা করা যায়নি।

ইচ্ছেমত সিটিং সার্ভিস বাসগুলোকে লোকাল বাস করে ফেলছে। যাত্রীর কাছ থেকে ভাড়া উঠিয়ে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানোর প্রবণতা তো কমেইনি বরং বেড়েছে। জিম্মি করে ফেলেছে যাত্রীদেরও। বেশি কথা বললে স্টপেজে পেটোয়া বাহিনী দিয়ে লাঞ্ছিত করতেও পিছপা হয় না এসব বাসের চালক এবং হেলপাররা।

প্রতিবারের মতো এবারও ঈদের আগেই শুরু হয়েছে নির্ধারিত ভাড়ার চেয়ে দশ টাকা পাঁচ টাকা বেশি নেওয়া। ঈদের বকশিশ বলে চালানো এ দাবি কতদিন চলতে পারে? কেউ কেউ আছেন না বলে ভাড়া বেশি নিয়ে নিচ্ছে, কেন বেশি নিচ্ছে? বলার পরে কন্ডাক্টর বলে মামা ঈদের বকশিশ। তবে দু-একজন আছেন নির্ধারিত ভাড়া নেয়ার পরে দাবি করে-বকশিশ দেন মামা। এদের ভদ্রতার জন্য ইচ্ছে করে পাঁচ-দশ টাকা দিতে। কিন্তু যারা আগেই নিয়ে নেয়? তাদের?

বিড়ম্বনার শেষ নেই। এবারও সিটিং সার্ভিসগুলোর পুরোনো যন্ত্রণা থেকে রেহাই পায়নি যাত্রীরা। ধরেন আপনি মালিবাগ থেকে উঠেছেন গাজীপুরের বাসে। নামবেন খিলক্ষেত বা এয়ারপোর্ট। অন্য সময় যে ভাড়া দেয়া হয় সে ভাড়ায় আপনাকে ওঠাবে না। আপনাকে দিতে হবে গাজীপুরের ভাড়া। ‘উঠলে ওঠেন, নইলে নামেন’ এই নীতিতে চলেছে অনেক বাস। বাধ্য হয়ে অনেক যাত্রীকে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। দেখার কেউ নেই। অভিযোগ রয়েছে এভাবে বাড়তি ভাড়া আর বকশিশ তুলে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা করে কামিয়ে নিয়েছে পরিবহন সেক্টরের শ্রমিক নেতারা। কে শোনে কার কথা?

ঈদ এলেই কেন এ রকম বিড়ম্বনায় ফেলে পরিবহন নেতারা কামিয়ে নেবে? দেশে কি আইনশৃঙ্খলা বাহিনী বা সড়ক পরিবহন মন্ত্রণালয় নাই? এ রকম প্রশ্ন বাসের নিরীহ যাত্রীদের।

Reneta

আসলেই কি আমাদের এই পরিবহন সেক্টরকে দেখভাল করার জন্য কেউ আছেন? সত্যিই যদি থেকে থাকে তা হলে মহানগরে চলমান সিটিং বাসের নৈরাজ্য ঠিক করতে পারছে না কেন? প্রায় বছরখানেক আগে একবার উদ্যোগ নেয়া হয়েছিল সিটিং বাসে যাত্রী পরিপূর্ণ হয়ে গেলে গেইট লাগিয়ে দেয়া হবে। মাঝপথে আর যাত্রী উঠানো হবে না। বেশ কয়েকদিন পরিবহন নেতাদের তৎপরতা দেখা গেছে। তারপর আগের মতোই অবস্থা।

পরিবহন সেক্টরের কি মা-বাবা কেউ আছেন?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস ভাড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা দ্বিতীয় বিয়েতে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণ

পরবর্তী

বিশ্বকাপের উত্তাপ ও তারকাদের বাকযুদ্ধ!

পরবর্তী

বিশ্বকাপের উত্তাপ ও তারকাদের বাকযুদ্ধ!

বিশ্বকাপের ডামাডোলে ক্রিকেটে যা যা ঘটছে

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT