চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবর্তনে আইয়ুব বাচ্চুর স্মরণে চার শিল্পীর গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

গিটার যাদুকর ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে গানে গানে স্মরণ করলেন চার সংগীত শিল্পী। যারা মূলত নানাভাবে জড়িত ছিলেন প্রয়াত এই রক লিজেন্ডের সঙ্গে। তারা হলেন তানভীর তারেক, শুভ, কর্ণিয়া ও বৃষ্টি।

নন্দিত উপস্থাপক আনজাম মাসুদের পরিকল্পনায় এই ট্রিবিউট গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

দীর্ঘ ২৩ বছরে এবি কিচেনের আড্ডা, আইয়ুব বাচ্চুর একাধিক গান লেখা, তার সাক্ষাৎকার ছাপানো থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে বাইরে একাধিক কনসার্টের সফরসঙ্গী ছিলেন সংগীত শিল্পী ও সাংবাদিক তানভীর তারেক। ব্যান্ডদল এলআরবি’র এই দলনেতাকে স্মরণ করে তানভীর তারেক গাইবেন ‘ফেরারী এই মনটা আমার’ শিরোনামের তুমুল জনপ্রিয় গানটি।

আইয়ুব বাচ্চুর তদারকিতে ‘ডি রকস্টার’ রিয়েলিটি শো থেকেই তারকা হয়েছেন সংগীত শিল্পী শুভ। তিনি গাইবেন ‘আসলে কেউ সুখি নয়’ গানটি। দেশের মঞ্চে রক গান গাওয়া নারী শিল্পী হিসেবে পরিচিত কর্ণিয়া। তার কণ্ঠে একাধিক স্টেজে নিয়মিত আইয়ুব বাচ্চু ও এলআরবি’র গান গেয়ে থাকেন কর্ণিয়া। কর্ণিয়া গাইবেন ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ গানটি।

বাংলাদেশি আইডল রিয়েলিটি শো থেকে উঠে আসা গায়িকা বৃষ্টি। যার অন্যতম বিচারক ছিলেন আইয়ুব বাচ্চু। বৃষ্টি গাইবেন ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি। সবশেষে এ চারজন একসঙ্গে গাইবেন এবি’র আরেকটি জনপ্রিয় গান ‘আরও বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে’।

এবি স্মরণে চার শিল্পীর অংশগ্রহণে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর একটি বিশেষ পরিবেশনা হিসেবে। অনুষ্ঠানটি প্রচার হবে ১৮ নভেম্বর রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুআনজাম মাসুদকর্ণিয়াপরিবর্তন ম্যাগাজিনলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT