১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। ১৯৯২ সালেই প্রথমবার এই দিবসটি বিশ্বজুড়ে উদযাপিত হয়। গুরুত্বপূর্ণ মানসিক সমস্যাগুলি নিরাময়ের জন্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা অত্যন্ত জরুরি। মানসিক সমস্যা বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন অবসাদ, মানসিক উদ্বিগ্নতা, এছাড়াও রয়েছে স্কিৎজোফ্রেনিয়া এবং বাইপোলার সমস্যা। এবারের প্রতিপাদ্য পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য।






