পরিত্যক্ত দেয়াল এখন অপরিকল্পিত নগরায়ণ এবং প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদের এক হাতিয়ার। আর এটি সম্ভব হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) একদল উদ্যমী শিক্ষার্থীর অক্লান্ত প্রচেষ্টায়।
গত ২৮শে জুলাই থেকে ধানমন্ডি ৬/এ এর রাস্তার পাশে একটি পরিত্যক্ত দেয়ালে অঙ্কন শুরু করেন আবির-মারিয়া-সাঈদ-রাইয়ানের ‘সো-কলড’ গ্রুপ।
ইউল্যাব মিডিয়া স্ট্যাডিস অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের এ সকল শিক্ষার্থীরা পাঠ্যসূচির অংশ হিসেবে ‘ভয়েসলেস বাংলাদেশী’ শিরোনামে প্রাথমিক ভাবে কাজটি শুরু করলেও পরবর্তীতে স্থানীয় থেকে শুরু করে পথচারী সবার কাছে স্থানটি আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।
শুরুর তিন দিন পর শেষ হয় ‘সো-কলড’ গ্রুপের কর্মযজ্ঞ। ওই কর্মযজ্ঞে উপস্থিত থেকে তদারক করেন বিশ্ববিদ্যালয়টির প্রভাষক নাইমা আলম।








