চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিণত’ বাংলাদেশের স্বস্তির দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব, তামিম না পারলে কী হয় বাংলাদেশের?

যারা এই প্রশ্ন নিয়ে হৈ-চৈ করেন তাদের জন্য চট্টগ্রাম টেস্টের প্রথমদিন একটি জবাব। ১১৭ রানে পাঁচ উইকেট হারিয়েও বাংলাদেশের পরিণত ব্যাটিং লাইনআপ ক্ষতি পুষিয়ে দিয়েছে দারুণভাবে। সেই তালিকায় সাব্বির, মুশফিকের নাম যেমন আসবে, তেমনি আসবে সৌম্য, মুমিনুলের নামও। নাথান লায়নের ঘূর্ণিপাক এড়িয়ে তাদের ব্যাটে ভর করে প্রথম দিন ২৫৩ রান সংগ্রহ করে থেমেছে বাংলাদেশ। হাতে চার উইকেট। দ্বিতীয় দিন শুরু করবেন, মুশফিক (৬২) -নাসির (১৯)।

মুশফিক টস জিতে ব্যাট নেয়ার পর দেখেশুনে শুরু করেন তামিম, সৌম্য। কামিন্স আগের টেস্টের মতো শুরুতে ফণা তুলতে পারেননি। নাথান লায়ন বারবার বিভ্রান্ত করেছেন। তিনি আক্রমণে আসলে সতর্ক ব্যাটিং করেও টিকতে পারেননি তামিম ইকবাল (৯), ইমরুল কায়েস (৪) এবং সৌম্য সরকার (৩৩)। দিনের প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭০। সবকটি উইকেট ওই লায়নের।

Banglabid

ম্যাক্সওয়েল এদিন সপ্তম ওভারের প্রথম বলে স্লিপে তামিমকে জীবন দেন। কামিন্সের করা শর্ট অফ লেন্থের বলে ব্যাট দিতে যেয়ে কানায় লাগান দেশসেরা ওপেনার। বল চলে যায় তৃতীয় স্লিপে। ম্যাক্সওয়েল ঠিকমতো নিতে ব্যর্থ হন।

এরপর দশম ওভারের প্রথম বলে সহজাত ভঙ্গিতে একটু উঠে এসে লায়নকে মোকাবিলা করতে যেয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। চার ওভার বাদে সুইপ করতে যেয়ে পায়ে লাগান ইমরুল। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। এরপর ডিফেন্স করতে যেয়ে এলবি হয়ে ফিরতে হয় সৌম্যকেও।

সিরিজ জয়ের টার্গেট নিয়ে মাঠে নামা বাংলাদেশ দলে একটি পরিবর্তন ছিল। একাদশে ফেরেন বহুল আলোচিত মুমিনুল হক। বাদ পড়তে হয়েছে শফিউল ইসলামকে।

Reneta

সেই মুমিনুল দারুণভাবে শুরু করেন। লায়নের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৭ বলে ৩১ করে যান। সৌম্যর সঙ্গের ৪৯ রানের জুটি গড়ে দলকে পথে রাখার চেষ্টা করেন। অ্যাগারের বলে ওয়েডকে ক্যাচ দেয়ার আগে সাকিব করেন ২৪। পরের লড়াইটা সাব্বির-মুশফিকের।

পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সাব্বির উইকেটে আসেন। রিস্ট রোল করে মাটিতে খেলেছেন। বাউন্ডারি পাওয়া শটগুলোতে ছিল বাড়তি মনোযোগের ছোঁয়া। মাঝে মাঝে কেতাবি ডিফেন্স। ৬২ বলে অর্ধশতকে পৌঁছানো এই সাব্বির যেন নিখাদ টেস্ট খেলুড়ে। দুর্ভাগা সাব্বিরকে (৬৬) ফিরতে হয় স্টাম্পিং হয়ে। অল্পের জন্য রক্ষা পাননি। তাকে আউট ঘোষণা করতে থার্ডআম্পায়ারকে পর্যন্ত বেগ পেতে হয়েছে। পপিং ক্রিজে পা ছিল কি ছিল না, সেই দ্বিধা ওই রিপ্লে দেখেও অনেকের কাটেনি। সাব্বির ফেরার সময় মুশফিকের সঙ্গে জুটিতে ১০৫ রান যোগ করে যান। এই জুটিই মূলত বাংলাদেশকে স্বস্তিতে দিন শেষ করতে সাহায্য করেছে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির ভারপ্রাপ্ত ভিসি আখতারুজ্জামান

পরবর্তী

সেই চট্টগ্রামেই নাসিরের হাজার

পরবর্তী
নাসিরের চট্টগ্রাম ক্রিকেট ম্যাচের দৃশ্য, ক্রিকেট খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই চট্টগ্রামেই নাসিরের হাজার

ফ্রান্সের ফুটবল খেলোয়াড়ের হতাশা, মাঠে ব্যর্থতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স ফুটবলকে এমন দিনও দেখাল লুক্সেমবার্গ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT