পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মা সাহেরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সন্ধ্যায় কুমিল্লার মিডল্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেগম সাহেরা বেগম তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার কুমিল্লার লালমাইয়ের নিজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাহেরা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।






