অপরাধ

মুস্তফা কামাল গংয়ের বিরুদ্ধে ২০ হাজার কোটি হাতিয়ে নেয়ার অভিযোগ

মুস্তফা কামাল গংয়ের বিরুদ্ধে ২০ হাজার কোটি হাতিয়ে নেয়ার অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুস্তফা কামাল গংয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি ছবি, যেখানে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়েশিয়াসহ বিদেশে শ্রমবাজার সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে উঠেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে।

এই অভিযোগে আরও উঠে এসেছে সাবের অর্থমন্ত্রীর স্ত্রী কাশমেরী কামাল, মেয়ে নাফিসা কামালের নামও।

এই চক্রে আরও অভিযুক্তদের মধ্যে আছেন, ফেনী-২ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অব: লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত প্রায় ২০ হাজার কোটি টাকা করে হাতিয়ে নিয়েছেন এই সিন্ডিকেট।

অভিযুক্তদের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্ব ৩ সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

বিষয়:আ হ ম মুস্তফা কামাল সাবেক অর্থমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…