চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরামর্শক কমিটির পরামর্শও মানতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২৪ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস সংক্রমণে দেশে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বেশির ভাগ মানুষই সরকারের এই সিদ্ধান্তে আনন্দিত। তবে এই খুশির মধ্যেও চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। কারণ সংক্রমণ কমলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এমন পরিস্থিতির মধ্যে বেশ পরামর্শ দিয়েছে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সোমবার তাদের এক সভায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে অন্তত ৮০ শতাংশ শিক্ষক ও কর্মচারীকে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর বাইরে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধির বেশ কিছু বিষয় তুলে ধরে তা বিবেচনার করতে সরকারকে অনুরোধ জানিয়েছে।

বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাফেটারিয়া, ডাইনিং, স্পোর্টস রুমসহ যেসব স্থানে শিক্ষার্থী সমাবেশ বেশি হয়- সেগুলো বন্ধ রাখা। এছাড়াও সবাইকে মাস্ক পরা নিশ্চিত করার পাশাপাশি হাত ধোয়া, জীবাণুমুক্তকরণ স্টেশন স্থাপন-সহ স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে চলার ক্ষেত্রে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ তৈরি করতে বলা হয়েছে।

যদিও দেশের মানুষ এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে একরকম অভ্যস্ততা অর্জন করেছে। এমনকি সামাজিক দূরত্ব মেনে চলতেও মানুষ এখন অনেক সচেতন। তারপরও ছোট ছোট শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে এসে তা কতটা মেনে চলবে, সেটা নিয়ে সংশয় থেকেই যায়। সেক্ষেত্রে কারিগরি কমিটি সঠিক পরামর্শই দিয়েছে বলেই আমরা মনে করি।

আমরা জানি, শিক্ষার্থীরা খুব ঘনিষ্ঠভাবে তাদের সহপাঠীদের সঙ্গে মেলামেশা করে। সেক্ষেত্রে তাদের কেউ একজন আক্রান্ত থাকলে পুরো শ্রেণিকক্ষে, এমন কি পুরো শিক্ষাপ্রতিষ্ঠানেই করোনা ছড়িয়ে পড়তে পারে। তাই মাস্ক পরে থাকার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে কমিটি। কারণ করোনার বিরুদ্ধে এমন পদক্ষেপের কোনো বিকল্প নেই।

সব কথার বড় কথা, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আনন্দে আত্মহারা হয়ে যেন এসব বিধিনিষেধ ভুলে না যান। এরই মধ্যে ইউরোপের একাধিক দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার তা বন্ধ করে দিতে হয়েছে। তাই ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা এসওপি মেনে চলার ক্ষেত্রে খুব সচেতন থাকতেই হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টিতে তদারকির দায়িত্বে রাখা যেতে পারে।

Reneta

আমরা মনে করি, করিগরি কমিটির এসব পরামর্শ সময়োপযোগী এবং বাস্তবভিত্তিক। আমাদের সবাইকে তা মেনে চলতেই হবে। এতে করোনাভাইরাস থেকে রক্ষার পাশাপাশি শিক্ষাজীবনও স্বাভাবিক অবস্থায় ফেরাতে বড় ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসশিক্ষাপ্রতিষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT