বাংলাদেশ

পরাজিত প্রার্থীর বাসায় গিয়েও দেখা পেলেন না আওয়ামী লীগ প্রার্থী

পরাজিত প্রার্থীর বাসায় গিয়েও দেখা পেলেন না আওয়ামী লীগ প্রার্থী

সিলেট-১ আসনে বিএনপি থেকে পরাজিত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান নবনির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। যদিও সেখান থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে।

সোমবার সকাল ১০টায় সিলেট নগরীর কাজিরবাজারে খন্দকার মুক্তাদিরের বাসায় গিয়ে তাকে পাননি ড. মোমেন। এ সময় মোবাইল ফোনে উভয়ে কথা বললে মুক্তাদির মোমেনকে জানান, নির্বাচনী সহিংসতায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে তিনি হাসপাতালে।

এ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন মুক্তাদিরের বাসায় কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. এ কে আবদুল মোমেন বলেন, দেশটা আমাদের। আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। মুক্তাদির সোয়া লাখ ভোট পেয়েছেন, তার সাথেও বিশাল জনগোষ্ঠী রয়েছে।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলের সহযোগিতা চান ড. এ কে আবদুল মোমেন।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন ড. এ কে আবদুল মোমেন সিলেট-১ আসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…