বাংলাদেশ

বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ

বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপের জন্য সাক্ষাৎকারের ছবি, উভয় নেতা হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সেসময় বঙ্গভবনে ছিলেন।

পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেছেন বলে জানা গেছে।

র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের এক সপ্তাহের মধ্যে এই ফোনালাপ হলো। দুই পররাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার বিষয় নিয়েও আলোচনা করেন।

বিষয়:বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…