বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গভবনে ছিলেন। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

র‌্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘটনার সাত দিনের কম সময়ের মধ্যে এই ফোনালাপ হলো।

বিষয়:এ. কে. আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…