চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমব্রতর চোখ মিসির আলীর দিকে

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১২:১৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়

‘জিও কাকা’, ‘হাওয়া বদল’ আর ‘লড়াই’— এই তিনটির পরিচালক ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। তৃতীয়টি মুক্তি পেয়েছে তাও প্রায় বছর দুয়েক হলো। এ মাসের গোড়াতে ঢাকায় এসে পরমব্রত বললেন, ‘আবার ছবির ডিরেকশন দেব। যেগুলোতে অভিনয় করছি, সেগুলোর শুটিংয়ের জন্য সময় পাচ্ছি না। স্ক্রিপ্ট তৈরি আছে। শুধু ফ্লোরে যাওয়ার অপেক্ষা। এবার মে কিংবা জুন মাসেই শুটিং শুরু করে দেব। ছবিটি প্রযোজনা করবেন প্রসেনজিৎ​।’

এরপর? পরমব্রত বললেন, ‘এরপর বাংলাদেশে ছবি পরিচালনার কথা ভাবছি। ​বহুদিনের ইচ্ছা মিসির আলীকে নিয়ে ছবি তৈরি করব। হুমায়ূন আহমেদের এই চরিত্রটার প্রতি আমার অন্যরকম দুর্বলতা আছে।’

মিসির আলীকে নিয়ে কয়েকটি উপন্যাস আছে। আপনার কোনটা বেশি পছন্দ? জানালেন, ‘দেবী’।

ওটা নিয়ে তো জয়া আহসান ছবি তৈরি করছেন। আপনি? বললেন, ‘আমি দেখেছি মিসির আলীর একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের চমৎ​কার যোগাযোগ আছে। ভাবছি, তিনটা গল্প মিলিয়ে ছবি তৈরি করব।’

আপনি নিজে অভিনয় করবেন? ‘না , না।’ তাহলে মিসির আলী চরিত্রের জন্য আপনার কাকে বেশি পছন্দ? কিছুক্ষণ ভেবে বললেন, ‘ঢাকায় চঞ্চল চৌধুরী আর কলকাতায় অঞ্জন দত্ত।’

পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত এখন ইমপ্রেস ট্রেলিফিল্ম প্রযোজিত ছবিতে অভিনয় করছেন, নাম ‘হলুদবনি’। গত বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে পরমব্রত জানান, ​‘হলুদবনি’ ছবির জন্য তিনি ঢাকায় আসছেন ১০ এপ্রিল। থাকবেন ২১ এপ্রিল পর্যন্ত। এ সময় মিসির আলীকে নিয়ে ছবি তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কথা বলবেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে। ব্যাপারটা নিয়ে আরও কয়েকজনের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে তার।

জানালেন, বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন। এখানে তার অভিনীত প্রথম ছবি ফাখরুল আরে​ফীন খান প্রযোজিত ‘ভুবন মাঝি’ মুক্তি পেয়েছে এ মাসে। আগামী মাসে আসছে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’।

ছবি : সংগৃহীত

ট্যাগ: পরমব্রত চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ার খাজানগরে উড়ছে বিষাক্ত ছাই

পরবর্তী

মিরাজদের হাসি কেড়ে নিচ্ছেন করুনারত্নে

পরবর্তী

মিরাজদের হাসি কেড়ে নিচ্ছেন করুনারত্নে

আসিফ আকবর ও হাবিব

মিলিয়ন ভিউ সেলিব্রেশনের ছবি আর ভিডিও

সর্বশেষ

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT