বিনোদন

প্রথমবার নেটফ্লিক্সের সিরিজে জিৎ

বাংলাদেশে পুলিশের একজন কর্মকর্তা প্রতিবাদকারীদের সঙ্গে মিছিলের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের সঙ্গে পুলিশের একজন কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিগত কয়েক বছর ধরেই সিনেমায় খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না কলকাতার সুপারস্টার জিৎ! ক্যারিয়ারে কিছুটা হোঁচট খেয়ে খেই হারিয়ে ফেলার অবস্থার মধ্যেই ঘুরে দাঁড়ালেন এই সুপারস্টার! যে বার্তা পাওয়া গেল সম্প্রতি!

বলিউডের খ্যাতিমান নির্মাতা নীরজ পাণ্ডের ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ সিরিজ আসার ঘোষণা দিয়েছে বিশ্বের জায়ান্ট ওটিটি মাধ্যম নেটফ্লিক্স। যেখানে প্রধান চরিত্রে দেখা গেছে সুপারস্টার জিৎকে!

শুধু জিৎ নয়, সিরিজের টিজারে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়, পরমব্রত চট্টোপাধ‌্যায়, শাশ্বত চট্টোপাধ‌্যায়দের মতো তারকাদের। সব তারকাকে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

মঙ্গলবার ওয়েব সিরিজের টিজার প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’। নিঃসন্দেহে সবচেয়ে বেশি চোখ টানছেন দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে।

জিৎকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়, অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তার ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল। এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের।

বিষয়:জিৎ নেটফ্লিক্স পরমব্রত চট্টোপাধ্যায় সিনেমা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…