সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়েছে মঙ্গলবার। আগামী পহেলা জুন পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হবে।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার শেষ রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় মাহে রমজানের আনুষ্ঠানিকতা। সিয়াম সাধনার পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভে এ মাসে যে কোনো ইবাদতে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়।
রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের। ঢাকা ও এর আশে পাশের এলাকায় আজ ইফতার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।









