বাংলাদেশ

উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর

ঈদের নামাজের পরে কোলাকুলি

এক মাস সিয়াম সাধনার পরে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সামিল হচ্ছেন ঈদের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও অন্যান্য মসজিদে।

সকাল ৭ টায় রাজধানীর প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেল আই জামে মসজিদে প্রথম জামাত হয় সকাল পৌনে ৮টায় এবং মহানগরীর সবশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে একই স্থানে বেলা ১১টা ৩৫ মিনিটে।

ছবি: জাকির সবুজ ও সালেহ রনক

বিষয়:ঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…