বাংলাদেশ

পবিত্র ইস্টার সানডে আজ

পবিত্র ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টের উত্থান চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্রিস্টের উত্থান ও angels এর সাথে একটি ধর্মীয় চিত্র, যা পবিত্র ইস্টার সানডের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ খ্রিস্টানদের পবিত্র ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসটি নানা আয়োজনে পালন করা হচ্ছে বাংলাদেশে।

পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।

সকাল থেকেই পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদযাপন করছেন তার অনুসারীরা।

বিশেষ প্রার্থনায় বিশ্বের মঙ্গল কামনা করা হয়। তাদের প্রত্যাশা, ক্ষয় হবে মহামারির বিষ।

খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের মতে, দুই হাজার বছর আগের পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি।

বিষয়:ইস্টার সানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…