চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পপির ‘বিয়ের ফুল’ কবে ফুটবে, প্রশ্ন রিয়াজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

‘নব্বইয়ের শেষ দিকে আমি একটি সিনেমা করেছিলাম ‘বিয়ের ফুল’। ব্যবসাসফল হয়েছিলো ছবিটি। পপির ক্ষেত্রে সেই ফুলটা কবে ফুটবে, এটা শুধু আমার নয় পুরো জাতির জানতে চাওয়া! পপি কি উত্তর দিবে?’

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির জন্মদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। বিশেষ এই দিনে তিনি অতিথি হয়ে এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এ। রাজু আলীমের প্রযোজনায় সরাসরি এই অনুষ্ঠানে পপিকে ফোন করে শুভেচ্ছা জানানোর পর এমন প্রশ্নই ছুড়ে মারেন চিত্রনায়ক রিয়াজ!

তবে সহকর্মী রিয়াজের এমন প্রশ্নে মজার উত্তরে পপি জানান, আমার মনে হয় ভালো ছেলের সেম্পলগুলো শেষ হয়ে গেছে। এই যুগে ভালো ছেলে, আস্থা রাখার মতো কাউকে পাওয়া কঠিন। আর আশেপাশে যেভাবে ডিভোর্সের কথা শুনি, আজকে রিলেশন আবার কালকেই ব্রেকাপ- এই জিনিষগুলো আমি খুব ভয় পাই। জীবনে বিয়েশাদি খুব বড় সিদ্ধান্ত।

বিয়ে প্রসঙ্গে তিনি আরো বলেন, জীবনে খুব স্ট্রাগল করে আজকের পর্যায়ে এসেছি। আমি চাই না সামনের সময়টা সম্পর্ক, বিয়ের খারাপ অভিজ্ঞতা নিয়ে স্ট্রাগল করতে। তাই বলে কি সারা জীবন পপি একাই থাকবে? এমন প্রশ্নে ‘কুলি’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখা এই অভিনেত্রী বলেন, ‘জীবনে বিয়ে শাদির জন্য আসলে একজন সঠিক মানুষ দরকার। সে অপেক্ষায় আছি।’

অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ ছাড়াও ফোন করে চিত্রনায়িকা পপিকে শুভেচ্ছা জানান নির্মাতা বাদল খন্দকার ও চিত্রনায়িকা মৌসুমী।

অনুষ্ঠানের শেষে ঘোষণা আসে ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে প্রথমবারের মতো একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন পপি। এসময় পপির হাতে একটি চুক্তিপত্রের চেক তুলে দেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও নির্মাতা রাজু আলীম।

Reneta

খুলনার মেয়ে পপির মিডিয়াতে যাত্রা ১৯৯৫ সালে লাক্স-আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ‘কুলি’ ছবিটির মধ্য দিয়ে। মনতাজুর রহমান আকবর পরিচালিত নিজের প্রথম ছবি দিয়েই দর্শকদের কাছে প্রিয় নায়িকা হয়ে ওঠেন পপি। এরপর একে একে প্রায় দেড়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মান্না, রুবেল, রিয়াজ, শাকিব খান, ফেরদৌসদের মতো নায়কদের সঙ্গে।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ ছবির মাধ্যমে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো বেশকিছু ছবিতে পুরস্কার পেয়েছেন পপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলজারচিত্রনায়কচ্যানেল আইতারকা কথনপপিমান্নারিয়াজরুবেললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT