চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু নির্মাণের ৩৫ শতাংশ কাজ শেষ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:০৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। প্রকল্প পরিচালক বলছেন, ইতোমধ্যে সেতুর ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এবছর ডিসেম্বরের মধ্যে মূল সেতুর দু’টি পিলার দৃশ্যমান হবে বলে সেতু বিভাগের আশা।

সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে দেশের দক্ষিণাঞ্চেলের সাথে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর কাজ। মাওয়া পয়েন্টের ওয়ার্কশপে এখন চলছে সেতুর ওপরে স্থাপনের জন্য নির্মিত স্প্যান জোড়া লাগানোর কাজ। মোট ৪১টি স্প্যানে তৈরি হবে মুল সেতু।

ওয়ার্কশপে যখন স্টিল স্ট্রাকচার জোড়া লেগে স্প্যান তৈরি হচ্ছে, সে সময় চলমান রয়েছে মাঝ পদ্মায় মূল সেতুর পাঁচটি পিলার নির্মাণের কাজ। 

পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ৩০ থেকে ৪০ টন ওজনের একেকটা অংশকে চীনে তৈরি করে নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত একটা স্প্যানের মোট ১২৯টি অংশ চলে এসেছে। এগুলো জোড়া দিলে দেড়শ’ মিটার লম্বা একটি স্প্যান হবে। এরকম ৪১টি স্প্যান হবে।

এই সুবিধার জন্যই আংশিক নির্মাণকাজ চীনে করিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত মুল সেতুর প্রায় ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

Reneta

পুরোদমে এগিয়ে চলছে নদী শাসনের কাজও। সবচেয়ে বেশি এগিয়েছে বহুমুখী এ সেতুর দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এক্ষেত্রে মাওয়া পয়েন্টের কাজ প্রায় শেষ। জাজিরা পয়েন্টে বাকী আছে মাত্র ২০ শতাংশ।

শফিকুল ইসলাম বলেন, মাওয়া পয়েন্টের কাজ বাস্তবিকভাবে ১শ’ ভাগই হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে ৯২/৯৩ শতাংশ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। আর অপর পাড়ের কাজ শেষ হয়েছে ৭৪ শতাংশ।

এখন যে গতিতে এগোচ্ছে তাতে সময়মতোই কাজ শেষ করা যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক। সময় এবং অর্থ কোনোটাই কম পড়ার সম্ভাবনা নেই।

মূল সেতু ও  পুনর্বাসনের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে আরও আগে। পুনর্বাসনের কাজ কিছু বাকি থাকলেও নির্ধারিত সময়ে, ২০১৮ সালের ডিসেম্বরে পুরোপুরি দৃশ্যমান হবে বহুল আকাঙ্ক্ষিত এই পদ্মা সেতু।

দু’পাশের সংযোগ লাইন হলে একই সময়ে রেল যোগাযোগ স্থাপিত হবে দেশের দক্ষিণের জেলাগুলোর সাথে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT