চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর সাড়ে তিন কিলোমিটার দৃশ্যমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

পদ্মা সেতুর ২৪তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। মঙ্গলবার সকালে ‘৫-এফ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির উপর বসানো হয় দুপুর ১টা ২০ মিনিটে।

২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪তম স্প্যানটিও বসানো হল। এতে পদ্মা সেতু ৩৬০০ মিটার দৃশ্যমান হয়েছে।

এর আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো স্প্যানটি এখানে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল ৯টায় ১২ ও ১৩ নম্বর পিলার থেকে স্প্যান নিয়ে রওয়ানা হয় ভাসমান ক্রেন। সকাল পৌনে ১১টার দিকে নির্ধারিত পিলারের সামনে এসে পৌঁছায়।

সেতু বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান: ৪২টি পিলারের মধ্যে ৩৭টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। ৫টি পিলারের কাজও চলছে পুরোদমে। পিলার-২৬ এর সাতটি পাইলে রিবার ইন্সটল ও কংক্রিটিং করা হবে। পিলার-৮, ১০ এবং ১১ এর কাজও শেষ পর্যায়ে।

তিনি বলেন: আগামী এপ্রিলের মধ্যে সব খুঁটির কাজই সম্পন্ন হয়ে যাবে। ইতোমধ্যেই ২৩টি স্প্যান বসানো হয়েছে। এটি বসানোর পর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে বাকি থাকছে ১৭টি। চীন থেকে এ পর্যন্ত ৩৭টি স্প্যান মাওয়ায় এসে পৌঁছেছে। বাকি ৪টি স্প্যান শিগগিরই আসছে। আগামী জুলাইয়ের মধ্যে অবশিষ্ট স্প্যানগুলো বসানোর কথা রয়েছে।

সূত্র: বাসস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুপিলারস্প্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও মন কেড়ে নিলেন সেই ‘জোকার’

পরবর্তী

তামিম-মুমিনুলরা ফিরলেন নীরবে

পরবর্তী

তামিম-মুমিনুলরা ফিরলেন নীরবে

মাঠের আম্পায়ারদের কাজ কমিয়ে দিলো আইসিসি

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT