বাংলাদেশ

পদ্মা সেতুর প্রভাবে বদলে যাচ্ছে জীবনমান

পদ্মা সেতুর প্রভাবে বদলে যাচ্ছে জীবনমান

পদ্মা সেতু নির্মাণ শুধু উন্নয়নের মাইলফলক নয়, এ সেতুর প্রভাবে গড়ে ওঠা শিল্পে বদলে যাচ্ছে অনেকেরই জীবনমান। পদ্মাপাড়ের জেলাগুলোতে গড়ে ওঠা শিল্পকারখানার ফলে গ্রামের মানুষ দেখছে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন। 

সুচরিতা গোপালগঞ্জের কাশিয়ানীর জোনাসুর গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই ইচ্ছা তার চাকরি করে আত্মনির্ভরশীল হওয়ার।

সুযোগের অভাবে এতোদিন তার ইচ্ছা পূরণ না হলেও এখন নিজ গ্রামেই প্রতিষ্ঠিত হচ্ছে একটি ঔষধ কোম্পানী। সুচরিতার মতো এ গ্রামের অনেক মেয়েই স্বপ্ন দেখছেন চাকরি করে সংসার স্বচ্ছল করার।

এ জি এস ফার্মাটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক অপু বলেন, গোপালগঞ্জে ফ্যাক্টরী করার মূল কারণ পদ্মা সেতু। এই সেতুর ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ হয়ে যাবে। আমরা ফ্যাক্টরিটা প্রথমে চারশ নারী শ্রমিক দিয়ে শুরু করবো।

এ ঔষধ কোম্পানীতে প্রায় ১ হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রায় ৬০ শতাংশ মেয়ে কাজ করবে শ্রমিক হিসেবে। কর্মসংস্থান হবে এলাকার বেকার যুবকদেরও।

বিষয়:পদ্মাদ সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…