চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর টোল বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের-সরকারকে দলের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না

ফাইল ছবি

পদ্মা সেতুর টোল নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন: সেতুর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কীভাবে আগাম কথা বলব। মূলত পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মহাসড়কে টোল আরোপের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: যাত্রীবাহীসহ সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশেই রাস্তা ব্যবহারে টোল দিতে হয়। কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টাকা টোল ধার্য হবে, সে বিষয়টি একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কাজ করছে।

ছাত্রলীগের কমিটির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: এ বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। আমি নেত্রীর পক্ষ থেকে ঘোষণা দিয়েছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইউনিভার্সিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে একসঙ্গে প্রেসিডেন্ট, সেক্রেটারিদের নাম ঘোষণা করা হয়েছিল। এটা নেত্রী নিজেই নির্ধারণ করে দিয়েছিলেন।

ওবায়দুল কাদের বলেন: এখন যদি ছাত্রলীগের এই কমিটির ব্যাপারে নতুন কোনো বিবেচনা আসে, সংযোজন বা পরিবর্তনের কোনো প্রশ্ন আসে, আমি মনে করি নেত্রী শেখ হাসিনা নিজেই করতে পারেন। যেহেতু কমিটি তিনিই করেছেন, কাজেই কমিটির ব্যাপারে কোনো পরিবর্তন বা সংশোধন-সংযোজনের প্রয়োজন হয় সেটা তিনি নিজেই করবেন।

Reneta

ছাত্রলীগের আগাম সম্মেলনের কোনো সম্ভবনা আছে কি না- জানতে চাইলে কাদের বলেন: আমি এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত পাইনি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখেছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, দলের চার জনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরছাত্রলীগটোলপদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিশ ব্যবসাই কাল হলো তার

পরবর্তী

বিসিবির খরচে বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল

পরবর্তী

বিসিবির খরচে বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল

প্রতিরোধই গড়তে পারল না মুশফিক-সাব্বিরদের বিসিবি একাদশ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT